
জার্মানিকে হারানো এক রকম অসম্ভবই হয়ে গিয়েছিল পর্তুগালের জন্য। ২০০০ সালের ইউরোর পর অবশ্য তেমন একটা মুখোমুখিও হয়নি এই দল দুটি। আলিয়াঞ্জ অ্যারেনায় পর্তুগাল গত রাতে ২৫ বছর পর মুক্তি পেল জার্মান-জুজু থেকে।
জার্মানিকে সর্বশেষ পর্তুগাল হারিয়েছিল ২০০০ সালের ইউরোতে ৩–০ গোলে। সেই ইউরোর পর ২০০৬ বিশ্বকাপ, ২০০৮ ইউরো, ২০১২ ইউরো, ২০১৪ বিশ্বকাপ, ২০২০ ইউরো—পাঁচবার মুখোমুখি হয়েছে জার্মানি-পর্তুগাল। এই পাঁচ ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে জার্মানরা। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে নতুন গল্প লিখল পর্তুগাল। ২-১ গোলে জিতে নেশনস লিগের ফাইনালের টিকিট কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ম্যাচে রোনালদো নিজেও গোল করেছেন। তাঁর উদযাপনের ছবিসহ ম্যাচের কয়েকটি মুহূর্ত নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘সামনে পর্তুগাল।’ এটা বলে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে প্রতিপক্ষকে হুংকার ছুড়লেন রোনালদো।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে নেশনস লিগের জার্মানি-পর্তুগাল সেমিফাইনালের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছিল। ম্যাচে প্রথম গোলমুখ খোলে জার্মানরা। ৪৮ মিনিটে হোশুয়া কিমিখের পাস থেকে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ। সমতায় ফিরতে পর্তুগালের লেগেছে ১৫ মিনিটে। ৬৩ মিনিটে সমতাসূচক গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড ফ্রান্সিসকো কনকেইসাও। গোল করার ৫ মিনিট আগে কনকেইসাও নেমেছেন ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের পরিবর্তে।
সমতায় ফেরার পর দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় পর্তুগাল। ৬৩ মিনিটে গোল করেন রোনালদো। তাঁকে অ্যাসিস্ট করেন নুনো মেন্দেস। কনকেইসাও-রোনালদোর গোলে পিছিয়ে পড়েও পর্তুগাল ২-১ ব্যবধানে জিতেছে। শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘দলের জন্য এই জয়টা অসাধারণ। কৌশলগত দিক থেকে আমরা অসাধারণ ছিলাম। প্রতিশ্রুতি ছিল। জার্মানির বিপক্ষে জিতলাম। এই জয়টা উপভোগ করা উচিত।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা তো আগে থেকেই রোনালদোর। উয়েফা নেশনস লিগের প্রথম সেমিফাইনালে গোল করে আরেকটু এগিয়ে গেলেন তিনি। পর্তুগালের জার্সিতে ২২০ ম্যাচে তাঁর গোল ১৩৭। আর ফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ কারা হবে, সেটা জানা যাবে আজ রাতে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন–ফ্রান্স। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় এমএইপি অ্যারেনায় শুরু হবে স্পেন-ফ্রান্স। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে পর্তুগাল রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জ্যাভন সিয়ারলেস এবং দুই দলীয় কর্মকর্তা চিত্তরঞ্জন রাঠোর ও ট্রেভন গ্রিফিথ। দুই বছর আগে ঘরোয়া টি-টেন টুর্নামেন্টে ফিক্সিংয়ের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই শাস্তি দিয়েছে।
৪ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর ‘লাইমলাইটে’ এখন নাহিদ রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার, লেংথ পরিবর্তন করে ঘায়েল করেছেন পাকিস্তানকে। ম্যাচ শেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন প্রশংসায় ভাসান এই ক্রিকেটারকে। রানাকে নিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)।
৩৭ মিনিট আগে
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম তো বটেই, ৮ মার্চ পুরো ভারতই সেজেছিল উৎসবের বর্ণিল সাজে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর উদযাপন শুরু করে দেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের পতাকা নিয়ে উদযাপন করতে গিয়ে তোপের মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের
১ ঘণ্টা আগে
৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা লিওনেল মেসির কাছে স্রেফ সময়ের ব্যাপার। রোববার ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে মাইলফলকের পথে একধথাপ এগিয়েও যান তিনি। আজ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম লেগের ম্যাচে সুযোগও পেয়েছিলেন। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অপেক্ষা আজও
২ ঘণ্টা আগে