
কিছুদিন আগেও বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আজ ফিনালিসিমার সূচি নির্ধারণ করেছে দুই মহাদেশীয় ফুটবল সংস্থা উয়েফা ও কনমেবল।
আগামী বছরের ২৭ মার্চ হবে ফিনালিসিমা। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে স্পেন। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। এই স্টেডিয়ামেই ২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।
দীর্ঘদিন হিমাগারে থাকা ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে ২০২২ সালে। সেবার ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে তারা। একই বছর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো জেতে স্পেন।
এর আগে প্রতিযোগিতাটি ‘আরতেমিও ফ্রাঙ্কি কাপ’ নামে পরিচিত ছিল। ১৯৮৫ সালে উরুগুয়েকে হারিয়ে প্রথম শিরোপা জেতে ফ্রান্স আর ১৯৯৩ সালে ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। এবারের লড়াইয়ে সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। সব ঠিক থাকলে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন তারা।
স্পেন ও আর্জেন্টিনা এনিয় ১৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে দুই দলই সমানভাবে ৬টি ম্যাচ জিতেছে।

হারের বৃত্তে আটকে আছে পিন্ডিজ। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম তিন ম্যাচেই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের। হ্যাটট্রিক হারের পর সব বিভাগেই নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
১৮ মিনিট আগে
সাধারণত ৩৫ বছর বা তার বেশি বয়স হলেই খেলোয়াড়েরা অবসর নেওয়া শুরু করেন। কিন্তু মাঝেমধ্যে এমন পরিস্থিতি আসে, তাঁরা বাধ্য হয়ে বিদায় বলতে বাধ্য হন। তাঁদেরই একজন ব্রাজিলের অস্কার। শারীরিক জটিলতার কারণে ৩৪ বছরেই থেমে গেল তাঁর ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে তদন্ত কমিটি কী প্রতিবেদন জমা দেয়, সেটা নিয়ে কৌতূহল ছিল গত কয়েক দিন ধরেই। আজ সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়া পর অবাক করার মতো কিছু চোখে পড়েনি। কাউকে অভিযুক্ত করেনি তদন্ত কমিটি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সুষ্ঠু তদন্ত করতে গত মাসে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তদন্ত শেষে আজ এনএসসিতে প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্টরা। কিন্তু তদন্ত কমিটির মুখোমুখি হননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২ ঘণ্টা আগে