
ত্রিনিদাদ টেস্টে জাস্টিন গ্রিভসের বোলিংয়ের সামনে অসহায় ছিল পাকিস্তান। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে সফরকারীদের হারানোর পথে সামনে থেকেই নেতৃত্ব দেন এই অলরাউন্ডার। দারুণ বোলিংয়ের সুবাদে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। এবার ব্যাট হাতে পাকিস্তানকে ভোগাচ্ছেন গ্রিভস।
পোর্ট অব স্পেন টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা যেভাবে হয়েছিল, তাতে স্বাগতিকদের বিপদ আরও বাড়তে পারত। সেটা হতে দেননি গ্রিভস। ব্যাট করতে নেমে দলীয় ১৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সারির ব্যাটারদের হারিয়ে যখন অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ক্যারিবীয়রা, তখনই ব্যাট হাতে দাঁড়িয়ে যান গ্রিভস।
রস্টন চেজকে নিয়ে দিনের বাকি অংশ নির্বিঘ্নে পার করে দেন গ্রিভস। ষষ্ঠ উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। ফিফটি করে ৬৪ রানে অপরাজিত আছেন গ্রিভস। ৮ বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংস। চেজ ৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন।
এর আগে ব্র্যান্ডন কিংয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪৯ রান তুলে ফেরেন ত্যাগনারায়ণ চন্দরপল। ১৫ রান করেন এই ওপেনার। ৪ রানের জন্য ফিফটি বঞ্চিত হয়েছেন আরেক ওপেনার কিং। এ ছাড়া কাভেম হজ ১০, আমির জাঙ্গো ২৬ ও শাই হোপ এনে দেন ২৯ রান।
পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন মোহাম্মদ আলী। ১৭ ওভারে এই পেসারের খরচ ৪৯ রান। উবাইদ শাহ, আলী উসমান ও সাজিদ খানের শিকার একটি করে উইকেট।

মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে কপাল খুলল আলিস আল ইসলামের। পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম—গত কয়েক বছর ধরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের তালিকাটা লম্বা হচ্ছে। শুধু তা-ই নয়, কখনো কখনো আগের ফ্র্যাঞ্চাইজি তাঁদের রেখে দিচ্ছে। বাংলাদেশি ক্রিকেটারদের ফেসবুকে ছবি পোস্ট করলেই সেখানে অনেক প্রত
৩ ঘণ্টা আগে
জিন্নাতের হাত ধরেই দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদকের খরা কাটাল বাংলাদেশের। এর আগে এশিয়াডের ব্যক্তিগত ইভেন্টে ১৯৮৬ সালে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন
৪ ঘণ্টা আগে
যেকোনো প্রতিযোগিতায় দর্শকদের নজর থাকে তারকা খেলোয়াড়দের ওপর। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশনস লিগেও সবার চোখ থাকবে কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ফেরান তোরেসদের ওপর। কিন্তু দর্শকদের আগ্রহ এবার শুধুই তাঁদের নিয়ে—এটাকেও পুরোপুরি সঠিক বলা ঠিক হবে না। এবারের নেশনস লিগের ডাগআউটে
৪ ঘণ্টা আগে