চেষ্টা করেই যাচ্ছেন হামজা চৌধুরী। একা আর কতটুকুই বা করতে পারবেন। গোল করা তাঁর কাজের মধ্যে পড়ে না। সুযোগ এলে কেনই বা নষ্ট করতে চাইবেন। মাঠের সবক্ষেত্রে নিজেকে উজার করে দিচ্ছেন এই মিডফিল্ডার। কিন্তু বাংলাদেশ পাচ্ছে না কাঙ্ক্ষিত জয়। গতকাল সিঙ্গাপুরের কাছে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হেরেছে ১–০ গোলে।
সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে সেরা দল ছিল বাংলাদেশই। গোল বাদে সবকিছুতেই এগিয়ে ছিল। গোলের খোঁজে হামজাকেও কিছুটা বিরক্ত দেখা গেছে। যদিও ম্যাচ শেষে কোনো আফসোস নেই তাঁর।
গতকাল মিক্সড জোনে হামজা বলেন, ‘আমাদের কোনো আফসোস নেই। আল্লাহর রহমতে আমরা ভালো খেলেছি, কেবল ফলাফল আমাদের পক্ষে আসেনি। সারা সপ্তাহ কঠোর পরিশ্রম করেছি। আমি যেমনটা বলেছি, শেষ মুহূর্তের ভুলগুলো ইনশা আল্লাহ ঠিক হয়ে যাবে। আমি গত এক বছরে দলের ভেতরে যে পরিবর্তন এবং ফুটবল শৈলীর উন্নতি দেখেছি, সেটিই বড় কথা। ইনশাআল্লাহ আমরা ফিনিশিংয়ের সমস্যা সমাধান করতে পারব।’
আগামীতে অনেক সাফল্য অপেক্ষা করছে। তাই খানিকটা ধৈর্য ধরতে বললেন হামজা, ‘কেউ খেলা দেখলে বুঝতে পারবেন যে আমরাই তুলনামূলক ভালো দল ছিলাম। আমি পরিসংখ্যান জানি না, তবে বলের দখল এবং সুযোগ তৈরির দিক থেকে আমরাই এগিয়ে ছিলাম। আমরা ভুল করেছি আর তারা গোল দিয়ে দিয়েছে। তাই পরিশেষে আমাদের দ্রুত শিখতে হবে। আমাদের খেলার ধরন দেখে মুগ্ধ হবেন। আমি বিশ্বাস করি সামনে অনেক সাফল্য অপেক্ষা করছে, আমাদের শুধু ঐক্যবদ্ধ থাকতে হবে।’
হামজাদের জন্য গলা ফাটিয়েছেন প্রায় ৬ হাজার প্রবাসী বাংলাদেশি। যা বিশ্বাসই হচ্ছিল না হামজার। তিনি বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের অনেক সমর্থন দিয়েছেন। স্টেডিয়ামে তো বটেই, এমনকি তার আগেও সিঙ্গাপুরে এত দর্শক দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল বিদেশের মাটিতেও আমরা নিজেদের ঘরেই আছি। তারা বিশ্বের সেরা সমর্থক, আলহামদুলিল্লাহ। তাই সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ইনশাআল্লাহ এভাবেই আমাদের সমর্থন দিয়ে যাবেন।’

গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
১ ঘণ্টা আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
২ ঘণ্টা আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৩ ঘণ্টা আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
৩ ঘণ্টা আগে