Ajker Patrika

বলছেন আমির

‘ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানকে গালিগালাজ করে’

ক্রীড়া ডেস্ক    
‘ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানকে গালিগালাজ করে’
পাকিস্তানকে নিয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন আমির। ছবি: সংগৃহীত

পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’তে অভিষেক শর্মা এবং ভারতীয় দল নিয়ে মন্তব্য করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে তুলোধুনো করছেন ভারতের ভক্তরা। এরপরও ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন আমির।

ওই টিভি শোতে উপস্থিত হয়ে এবার আমির বললেন, পাকিস্তানকে গালিগালাজ করেন ভারতের সাবেক ক্রিকেটাররা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ভারতকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করে না বলেও দাবি করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

সম্প্রতি আমির মন্তব্য করেন, টেকনিক না থাকায় অভিষেক শর্মাকে কোনো ব্যাটারই মনে করেন না তিনি। অভিষেককে কেবলই একজন স্লগার মনে হয় তাঁর কাছে। এরপর ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন আমির। তাঁর দাবি–টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যাদবের দল। এই দুটি মন্তব্যের পর আলোচনার ঝড় ওঠেছে ভারতীয় ক্রিকেট পাড়ায়। আমিরকে নিয়ে আলোচনা যেন থামছেই না।

সাম্প্রতিক ইস্যুতে আমির বলেন, ‘আমি শুধু আমার মতামত দিয়েছি। ভারত যখন ভালো খেলে, সবসময় প্রশংসা করেছি। আগেও বলেছি, সবারই উচিত অন্যের মতামতকে সম্মান করা। ভারতের কিছু সাবেক ক্রিকেটার যে ধরনের কথা বলে! তাদের ভাষা এত বাজে! তারা পাকিস্তানকে গালিগালাজ করে। আমরা (পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা) সেটা করি না। একটি উদাহরণ দেখান যে আমি কখনো ভারতকে নিয়ে বাজে কিছু বলেছি কি না।’

অভিষেকের ওই মন্তব্যের ব্যাখ্যায় আমির বলেন, ‘অভিষেককে নিয়ে আমি বলেছি যে, তার ডিফেন্সিভ কৌশল সেই। একজন ক্রিকেটার, যে বল ঠেকাতে পারে না, তাকে (স্লগার ছাড়া) আর কী বলা যায়। সে যদি বলের লাইন আসতে না পারে এবং ডিফেন্স করতে না পারে, তাহলে তাকে কী বলব, কেউ আমাকে বলে দিতে পারেন।’

ভারতের সাবেক ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন আমির, ‘অন্যের মতামতকে শ্রদ্ধা করতে হবে। সবার মতামত তো আর একরকম হবে না। খেলাটি আমরা খেলেছি, জানি কীভাবে কী হয়। দক্ষিণ আফ্রিকা ও ভারত যেভাবে খেলছে এই টুর্নামেন্টে, আমার মতে দক্ষিণ আফ্রিকা এখন তাদের চেয়ে ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফি পরিশোধ এখন অনলাইনে, নগদ লেনদেন নিষিদ্ধ

ছাত্রদের ও এমপির আলটিমেটামের মুখে শাওন হত্যা মামলায় গ্রেপ্তার ৬

মাউশির কর্মচারীর সাততলা বাড়ি, স্ত্রীর নামেও বাড়িসহ বিপুল সম্পদ

আইসিসি থেকে নিষেধাজ্ঞার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিসিবি

প্রশ্নফাঁসের আবেদ আলীর পর পিএসসির আরেক কোটিপতি গাড়িচালকের সন্ধান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত