
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই আজ তারা হারিয়েছে জিম্বাবুয়েকে। বাংলাদেশ জিতেছে ৯১ রানে।
হারারেতে আজ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৭৪ রান তোলে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪২.২ ওভারে ১৮৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল।
লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ হয়নি জিম্বাবুয়ের। ১ উইকেট হারিয়ে স্বাগতিকেরা তুলে ফেলেছিল ৯৮ রান। কিন্তু তারপরই ছন্দ পতন তাদের ব্যাটিংয়ে। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ওপেনার নাথানিয়েল লাবাঙ্গারা এক প্রান্ত আগলে রেখে খেলে ৭২ বলে ৫৩ রান করলেও তাদের দ্বিতীয় কোনো ব্যাটার ত্রিশ পেরোতে পারেনি। বল হাতে সবচেয়ে সফল আগের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সামিউন বশির; ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ ও আজিজুল হাকিম।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে জাওয়াদ আবরার ও মোহাম্মদ আবদুল্লাহর ফিফটিতে ২৭৪ রান তোলে বাংলাদেশ।
সফরকারী দলকে ব্যাটিংয়ে দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার আবরার ও রিফাত বেগ। ৭০ রানের জুটি গড়েছিলেন তাঁরা। ৩১ রান করে বেগ আউট হয়ে গেলেও দেখে শুনে খেলতে থাকেন আবরার। অধিনায়ক আজিজুল হাকিমকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন। ৮৩ বলে ৮২ রান করে আবরার আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। ১২টি চার ছাড়াও আবরারের ইনিংসে আছে ১টি ছক্কা। ৩৪ রান করে বিদায় নেন আজিজুল হাকিমও।
এরপরই ‘মিনি’ মোড়ক লাগে বাংলাদেশ ইনিংসে। ১৭৫ থেকে ১৮০—এই ৫ রানের মধ্যে বাংলাদেশ হারায় ৪ উইকেট। তারপরও দলের স্কোর যে আড়াই শ ছাড়িয়েছে তাতে বড় অবদান আবদুল্লাহর হার না মানা ৫৬ রানের। তাঁর ৬৪ বলের ইনিংসটিতে আছে ৪টি চার ও ১টি ছয়।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে