
বেঙ্গালুরু থেকে নিউ চন্ডীগড়—দূরত্ব প্রায় ২৪০০ কিলোমিটার। দীর্ঘ এই দূরত্ব এক সুতোতে মিলিয়ে দিয়েছে ভারত-আফগানিস্তান। এই আফগানিস্তান যেন টেস্টে ভারতের সবচেয়ে সহজ প্রতিপক্ষ। এখন পর্যন্ত যে দুই টেস্টে তারা মুখোমুখি হয়েছে, দুটিতেই ইনিংসে জিতেছে ভারত।
২০১৮ সালে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল আফগানিস্তানের। সেবার মাত্র দুই দিনে শেষ হওয়া টেস্টে ইনিংস ও ২৬২ রানে হেরেছিল আফগানরা। দীর্ঘ ৮ বছর পর এবার নিউ চন্ডীগড় টেস্ট শেষ হয়েছে তিন দিনে। এবার ভারত ইনিংস ও ৩০০ রানে জিতে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে। এর আগে এমন কীর্তি তারা করেছিল ২০১৮ সালে। ৮ বছর আগে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৬২ রানে হারিয়েছিল ভারত।
নিউ চন্ডীগড়ে সিরিজের একমাত্র টেস্টে আজ তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৩৯.৫ ওভারে ৫ উইকেটে ১১৩ রানে শুরু করে আফগানিস্তান। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিনের খেলার প্রথম ১৯ ওভারের মধ্যেই গুটিয়ে যায় আফগানরা। ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে ৫৮.৪ ওভারে গুটিয়ে যায় ১৫২ রানে। রহমত শাহর ৬০ রান ছাড়া আফগানিস্তানের ইনিংসে বলার মতো কিছু নেই। ভারতের বাঁহাতি স্পিনার মানব সুথার ৩৩ রানে নিয়েছেন ৬ উইকেট।
৪১২ রানের লিড পেয়েও ভারত ব্যাটিং না করে উল্টো আফগানিস্তানকে ফলোঅনে পাঠিয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে আরও ভরাডুবি হয়েছে আফগানদের। ৩৫.৫ ওভারে ১১২ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। ওপেনার সেদিকউল্লাহ আতালের ব্যাটে ৪২ রানই সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ রান।
ভারতের ইনিংস ও ৩০০ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন সুথার। টেস্ট অভিষেকে করেছেন ২৮ রান। প্রথম ইনিংসে ৬ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ১ উইকেট। ভারত টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৫৬৪ রানে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক শুবমান গিল ও লোকেশ রাহুল করেছেন ১২৬ ও ১০০ রান। আফগানিস্তানের পেসার মোহাম্মদ সেলিম পেয়েছেন ৬ উইকেট।
একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান। ১৩, ১৭ ও ২০ জুন হবে তিনটি ওয়ানডে।

জমে উঠেছে ২০২৬ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কে জিতবে শিরোপা, তা জানতে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন জাকির হাসান। আট ইনিংসের মধ্যে তিনটিতে পঞ্চাশ পেরিয়েছেন। যাঁর মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। ঘরোয়া ক্রিকেটের এই ফর্মটা টেনে নিয়ে গেলেন জিম্বাবুয়ের বিপক্ষেও। তাঁর সেঞ্চুরিতে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। এরই মধ্যে পদত্যাগ করলেন মীর শাকরুল আলম সীমান্ত নামে এক পরিচালক।
১০ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে যেমন শক্তির জানান দিচ্ছে আর্জেন্টিনা, তেমনি মাঠের বাইরেও তাদের জনপ্রিয়তা ছুঁয়ে যাচ্ছে নতুন উচ্চতা। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়ের রাতে লিওনেল স্কালোনির অধীনে এক অনন্য রেকর্ড গড়েছে লা আলবিসেলেস্তেরা।
১০ ঘণ্টা আগে