ওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে স্কোর দুই শ পেরিয়ে যায় তারা।
টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। কিউইদের শুরুটা ভালোই ছিল, ওপেনিং জুটিতে তোলে ৩৬ রান। দিনের ১২ তম ওভারে জো কার্টারকে (১৭) বোল্ড করে খালেদ বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। দলীয় রান একই অবস্থায় রেখে ১৩ তম ওভারে এনামুলের বলে বোল্ড হন আরেক ওপেনার রাইস মারিউ (১৩)।
১০১ রান স্কোরে জমা হতেই ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। সপ্তম উইকেটে ফক্সফোর্ড ও মিচেল হে হয়ে ওঠেন গলার কাঁটা। মাঝে ২৭ ওভারে বাংলাদেশ নিতে পারেনি উইকেট। এ দুই ব্যাটার জুটিতে যোগ করেন ৯৮ রান। দলীয় ১৯৯ রানে ফক্সফোর্ডকে (৪৭) বোল্ড করে খালেদ বাংলাদেশকে এনে দেন দারুণ ব্রেক-থ্রু।
দিন শেষে খালেদ ৪টি, এনামুল ৩টি ও ইবাদত হোসেন নিয়েছেন ১টি উইকেট। মিচেল ৬৮ রানে এবং ক্রিস্টিয়ান ক্লার্ক ১২ রানে অপরাজিত আছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
২ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৩ ঘণ্টা আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে