Ajker Patrika

বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরুর সময় জানাল ফিফা

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরুর সময় জানাল ফিফা
বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু ১ এপ্রিল। ছবি: ফিফা

জুন-জুলাইয়ে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির চূড়ান্ত ধাপ শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল। বুধবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। তবে এই চূড়ান্ত ধাপে ঠিক কতসংখ্যক টিকিট বিক্রি করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি সংস্থাটি।

‘লাস্ট-মিনিট’ বা শেষ মুহূর্তের এই বিক্রি এপ্রিলে শুরু হয়ে চলবে পুরো টুর্নামেন্টজুড়ে। টিকিট বিক্রি হবে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে এবং ধাপে ধাপে ছাড়া হবে—এমনকি কোনো কোনো ক্ষেত্রে ম্যাচের দিনও টিকিট ছাড়া হতে পারে।

এটি টিকিট বিক্রির চতুর্থ ও শেষ ধাপ। এর আগের তিন ধাপে ৫০ কোটির বেশি আবেদন থেকে ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের জন্য মোট প্রায় ৭০ লাখ টিকিট বিক্রির পরিকল্পনা।

তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা। ইউরোপভিত্তিক সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) ‘অতিরিক্ত মূল্য’ আরোপের অভিযোগে ইউরোপীয় কমিশনে মামলা করেছে। তাদের দাবি, ফিফা একচেটিয়া ক্ষমতা ব্যবহার করে অস্বচ্ছ ও অন্যায্য শর্তে টিকিট বিক্রি করছে। তবে সমালোচনার জবাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টিকিটের দাম নির্ধারণে ‘অস্বাভাবিক’ চাহিদাই প্রধান ভূমিকা রাখছে। চাপের মুখে সংস্থাটি ৬০ ডলারের একটি বিশেষ টিকিট ক্যাটাগরি চালু করেছে। তবে এফএসইর অভিযোগ, সাধারণ বিক্রি শুরুর আগেই সেই টিকিট প্রায় শেষ হয়ে গেছে।

ফিফা আরও জানিয়েছে যে, আগামী ২ এপ্রিল থেকে তারা টিকিট পুনঃ বিক্রয় এবং বিনিময়ের অফিশিয়াল প্ল্যাটফর্মটি পুনরায় চালু করবে। তবে এই প্ল্যাটফর্মটি নিয়েও সমালোচনা রয়েছে, কারণ এখানে টিকিটের দাম অনেক বেশি থাকে। ফিফার ভাষ্যমতে, এটি একটি ‘ফ্যান-টু-ফ্যান’ মার্কেট যেখানে বিক্রেতারাই দাম নির্ধারণ করে, তাই ফিফা এখানে হস্তক্ষেপ করে না।

ফিফা আরও জানিয়েছে যে, আগামী ২ এপ্রিল থেকে তারা টিকিট পুনঃবিক্রয় এবং বিনিময়ের অফিসিয়াল প্ল্যাটফর্মটি পুনরায় চালু করবে। তবে এই প্ল্যাটফর্মটি নিয়েও সমালোচনা রয়েছে, কারণ এখানে টিকিটের দাম অনেক বেশি থাকে। ফিফার ভাষ্যমতে, এটি একটি ‘ফ্যান-টু-ফ্যান’ মার্কেট যেখানে বিক্রেতারাই দাম নির্ধারণ করে, তাই ফিফা এখানে হস্তক্ষেপ করে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: বেঁচে ফিরলেন খোকসার খাইরুল, ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন

সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে জামায়াত এমপির ‘বারণ’, শোনেননি ইউএনও

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত