
বিশ্বকাপ শেষ হয়েছে বটে, তবে রেশ এখনো কাটেনি। দেড় মাস এই উন্মাদনায় ডুবে ছিল বাংলাদেশের মানুষ। কেউ আর্জেন্টিনা, কেউবা ব্রাজিল। যদিও দিন শেষে কাপ উঠেছে স্পেনের ঘরে। তা নিয়ে কতই- না খুঁটিনাটি বিশ্লেষণ। সেটা অবশ্য কদিন পরই রূপ নেবে ‘অফ টপিকে’।
প্রতিটি বিশ্বকাপেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে লুকিয়ে থাকে আফসোস আর স্বপ্ন। আদৌ কি বাংলাদেশ কখনো বিশ্বকাপের মঞ্চে নাম লেখাতে পারবে? স্বপ্ন দেখতে দোষ নেই, তবে কেবল অলীক স্বপ্নে বিভোর না থেকে বাস্তবতার জমিতে দাঁড়িয়ে পরিকল্পনা বাস্তবায়নের সময়। সেই পরিকল্পনার রূপরেখা সাজিয়েছেন জাতীয় দলের কোচ টমাস ভুলি।
বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই ডুলির অভিষেক হয় বাংলাদেশের ডাগআউটে। ইউরোপীয় প্রতিপক্ষ সান মারিনোর বিপক্ষে তাদেরই মাটিতে ২-১ গোলের জয় পায় বাংলাদেশ। জোড়া গোল করেন তপু বর্মণ। অল্প সময়ের প্রস্তুতিতে প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন ডুলি। তবে এখন তাঁকে ভাবতে হচ্ছে নতুন লক্ষ্য।
সেই লক্ষ্যে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মতো দল তৈরি করতে চান বাংলাদেশ কোচ। লং বলে খেলার মানসিকতা থেকে বের হয়ে এসে পজেশনাল ফুটবলের সংস্কৃতি গড়বেন তিনি। ডুলি বলেন, “আমাদের পরিকল্পনা কী? আমরা স্পেনের মতো খেলতে চাই। পথটা দীর্ঘ, তবে আমরা সব সময় বলের দখল রেখে খেলার কথা বলি। আমি ফুটবল খেলতে পছন্দ করি, বলের পেছনে ছুটতে পছন্দ করি না। সে কারণেই আমরা এক- দুই স্পর্শে পাসের খেলা খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
ফুটবল মাঠের মতো মাঠের বাইরেরও খেলা। তাই ড্রেসিংরুমে আর্জেন্টিনার মতো লড়াকু আবহ আনতে চান ডুলি, ‘আমরা এমন একটি একতাবদ্ধ দল বা ইউনিট তৈরি করতে চাই , যেখানে প্রত্যেকে প্রত্যেকের জন্য
কাজ করবে। আর্জেন্টিনা দল তাদের ড্রেসিংরুমে যা করেছে, আমরাও ঠিক তেমন একটি দল গড়তে চাই। তারা সবাই মেসির জন্য খেলেছে, একে অপরের জন্য খেলেছে, দেশ ও সমর্থকদের জন্য লড়েছে। মাঠের ভেতরে ও বাইরে— সবখানেই আপনারা সেটা অনুভব করতে পারবেন।’ ৪৮ দলের বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে নকআউটে উঠে চমকে দিয়েছে এবার। সেই দলে প্রবাসী ফুটবলারদেরই আধিক্য ছিল । শুধু তা- ই নয়,
এবারের বিশ্বকাপে এক-চতুর্থাংশ খেলোয়াড়ই ছিলেন প্রবাসী। বাংলাদেশ অবশ্য সেই পথে ঝুঁকেছে বেশ আগে থেকেই। প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবল ফিরে পেয়েছে নতুন যৌবন। ভুলিও প্রবাসীদের নিয়ে দল সাজাতে আগ্রহী। তিনি নিজেই জার্মানিতে বেড়ে উঠে খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। কিন্তু বিশ্বকাপের আগে এশিয়ান কাপের স্বপ্নটাই যে বাংলাদেশের কাছে অধরা। ১৯৮০ সালের পর সেখানে আর নাম লেখাতে পারেনি। এমনকি এবার হামজা- শমিতদের নিয়ে হতে হয়েছে ব্যর্থ। প্রবাসী উন্মাদনার আড়ালে উঁকি দিচ্ছে ঘরোয়া ফুটবলের কাঠামোর জীর্ণতা। খেলায় প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও সুযোগ- সুবিধার দিক থেকে অনেক পিছিয়ে আছে লিগ। ফুটবলারও নিয়মিত পাচ্ছেন না পারিশ্রমিক। ফলে প্রবাসীদের সঙ্গে স্থানীয় ফুটবলারদের মানিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বড় গ্যাপ তৈরি হয়। সেই গ্যাপ দূর করার দায়িত্ব ডুলিরও। তা তিনি করতে চান সেপ্টেম্বরের ফিফা উইন্ডো থেকে, “আমরা কৌশলগুলো যদি আগামী দু-এক বছরে আমাদের দলের অগ্রগতি ও উন্নয়নের মধ্যে যুক্ত করতে পারি। তবেই আমাদের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি সুযোগ তৈরি হবে। সেটা সেপ্টেম্বর-অক্টোবরের ম্যাচ দিয়েই শুরু করতে হবে, যাতে করে দেখাতে পারি বিশ্বকাপ থেকে সত্যিই কিছু শিখেছি।”

ইয়ুর্গেন ক্লপের জার্মানির প্রধান কোচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছিল। অবশেষে আজ এল আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু হট সিটে বসতে না বসতেই দিলেন হুংকার। তাতে করে জার্মানদের কোচ হিসেবে মেয়াদ নাও পূর্ণ করতে পারেন তিনি।
১৭ মিনিট আগে
বার্মিংহাম ফনিক্সের হয়ে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন এই পেসার। তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ান বোলার বেন দারশুইসকে দলে নিয়েছে বার্মিংহাম।
১ ঘণ্টা আগে
যেখানেই বল, সেখানেই মার্ক কুকুরেয়া—২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্যাপারটা ছিল এমনই। রক্ষণভাগ তো দারুণভাবে সামলেছেনই, কখনো কখনো তিনি উঠে এসেছেন আক্রমণভাগে। তবে ঝাঁকড়া চুলের এই তারকা ফুটবলারের যে এক দুঃখের ঘটনা আছে, সেটা কজনইবা জানেন? বিশ্বকাপ জয়ের পর সে ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা যেন থামছেই না। ভক্তরা স্পেনের কাছে আলবিসেলেস্তেদের অসহায় আত্মসমর্পন মেনে নিতেই পারছেন না। তবে ব্যতিক্রমী কথা শোনালেন আনহেল দি মারিয়া। তাঁর মতে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সব আনন্দ পেয়েছে আর্জেন্টাইনরা।
২ ঘণ্টা আগে