
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় সময়মতো সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ভান্ডারি।
দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে শক্তিশালী রাজনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে ভান্ডারি দ্বিপক্ষীয় যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক সম্পর্ক চমৎকার। তবে সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়ার মাধ্যমে আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে।’
নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনেরও প্রস্তাব দেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘সম্প্রতি নেপাল ও বাংলাদেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়নি। আমাদের জনগণ, বিশেষ করে সাম্প্রতিক দুর্যোগ থেকে ঘুরে দাঁড়ানো মানুষদের অনুপ্রেরণা প্রয়োজন। আমরা বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ করছি। আমাদের দল বাংলাদেশে সফরের জন্য পুরোপুরি প্রস্তুত। অথবা আমরা বাংলাদেশকে নেপালে স্বাগত জানাতে প্রস্তুত।’
নেপালের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ক্রীড়া কূটনীতির ওপর বাংলাদেশের গুরুত্বের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ক্রীড়া কূটনীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিভিন্ন খেলায় সহযোগিতা বাড়াতে ইতিমধ্যে কাজ করছি।’ আনুষ্ঠানিকভাবে আগ্রহপত্র দিতে নেপালের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তিনি। সেই চিঠির ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ ছাড়া নেপালের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশি ক্রীড়াবিদদের জন্য পর্বতারোহণের সুযোগ বাড়ানোর বিষয়েও নেপালের সহযোগিতা চান আমিনুল হক।

বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৬-২ গোলে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৭ নারী জুনিয়র হকি বিশ্বকাপে এশিয়া মহাদেশ থেকে মূলত চারটি দল অংশ নেবে, তবে এশিয়ার কোনো দেশ আয়োজক হলে মোট পাঁচটি দল খেলার সুযোগ পাবে। আরিফ রয়েছেন সেই আশায়, ‘সাধারণত চারটি দল থাকে। তবে এশিয়ায় কোনো দেশ স্বাগতিক হলে আমরা একটি অতিরিক্ত জায়গা পেতে পারি। কিন্তু এখনো স্বাগতিক ঠিক হয়নি। স্বাগতিক নিশ্চি
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার খেলতে নেমেই কাঁপিয়ে দেন হাসান মাহমুদ। তাঁর আগুনে বোলিংয়েই গত মাসে ডারউইনে বাংলাদেশ গড়ে ইতিহাস। দুর্দান্ত বোলিংয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সেরাদের তালিকায় উঠে এসেছে তাঁর নাম।
৩ ঘণ্টা আগে
এবারের ইংল্যান্ড সফরটা যে করেই হোক, ভুলেই থাকতে চাইবে পাকিস্তান ক্রিকেট দল। মাঠের পারফরম্যান্সের চেয়ে বরং বাইরের ঘটনায় বেশি সমালোচিত। জাতীয় দলকে নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ঘটল আরেক আলোচিত ঘটনা। এমনকি বিক্ষোভকারীদের তোপের মুখেও পড়তে হয়েছে ক্রিকেটারদের।
৪ ঘণ্টা আগে