
ফিফার অনুমোদন না পাওয়ায় গুয়াতেমালার বিপক্ষে খেলা হচ্ছে না আর্জেন্টিনার। তাই বলে বসে থাকছে না তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ বাতিল হওয়ার পর দুটি প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা।
চলতি মাসের শেষ দিকে মৌরিতানিয়া এবং জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। আজ এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে। দুটি ম্যাচই হবে ল্যাটিন আমেরিকান দেশটিতে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে যা হবে নিজেদের দেশে লিওনেল মেসির দলের শেষ ম্যাচ।
আগামী ২৭ মার্চ মৌরিতানিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়ার। দুটি ম্যাচই হবে বুয়েনস এইরেসে অবস্থিত বোকা জুনিয়র্সের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে। বিশ্বকাপের আগে নিজেদের মাঠে দর্শকদের কাছ থেকে বিদায় নিতেই প্রীতি ম্যাচ দুটি আয়োজন করছে এএফএ।
এএফএর বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে দেশ ছাড়ার আগে সমর্থকদের বিদায় জানাতে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল।’ আরেকটি বিবৃতিতে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টিও নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবলের শীর্ষ সংস্থা।
এর আগে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা এবং কাতারের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ম্যাচ দুটি বাতিল করা হয়। ফাঁকা সময়টাতে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ নির্ধারণ করেছিল এএফএ। দুই দলের ম্যাচটি হওয়ার কথা ছিল ৩১ মার্চ। তার আগে ২৮ মার্চ ইতালির মাঠে আলজেরিয়ার বিপক্ষে খেলবে গুয়াতেমালা। একই আন্তর্জাতিক বিরতিতে দুটি মহাদেশে খেলার নিয়ম না থাকায় ম্যাচটি আর আলোর মুখ দেখছে না।
আফ্রিকান দলের বিপক্ষে টানা তিনটি ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। এর আগে গত নভেম্বরে অ্যাঙ্গোলাকে আতিথেয়তা দিয়েছিল লা আলবিসেলেস্তেরা। সে ম্যাচে ২-০ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৬ জুন; প্রতিপক্ষ আলজেরিয়া। গ্রুপ ‘জে’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। কিন্তু দেশের ফুটবলারদের যে পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ নেই। ব্যস্ত সূচির কারণে তাঁদের ঈদ কাটছে বিদেশে। ভিয়েতনাম, থাইল্যান্ড, মালদ্বীপ—এই তিন ভিন্ন দেশে অবস্থান করছেন দেশের ফুটবলাররা।
৪১ মিনিট আগে
এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে সামনে পেলেই যেন তেঁতে ওঠে জাপান। এর আগেও শিরোপা নির্ধারণী ম্যাচে দুবার মাতিলদাসদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল জাপানিজরা। আরও একবার তেমন কিছুরই পুনরাবৃত্তি করল তারা।
১ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে অন্যতম এক সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে আফগানিস্তান। বৈশ্বিক টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানকে হারিয়ে ‘জায়ান্ট কিলার’ তকমা আফগানরা পেয়ে গেছে আগেই। কিন্তু টেস্ট মর্যাদা পাওয়ার ৯ বছর পেরিয়ে গেলেও তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে আফগানরা দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ তেমন
২ ঘণ্টা আগে
দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের দিন একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন। এবার তাসকিন আহমেদের ছেলে তাশফিন আহমেদ রিয়ান ৩০ রোজা রেখেছে। বাবা হিসেবে গর্ব অনুভব করছেন বাংলাদেশের এই তারকা পেসার।
৪ ঘণ্টা আগে