
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচের শুরু থেকে পার্থক্য স্পষ্ট হয় উইকেটে। আগের দুই ম্যাচের উইকেটের ধরন ছিল একই। রান তুলতেই হাঁসফাঁস অবস্থা ছিল ব্যাটারদের। তবে শেষ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ও বোলিংয়ের বাউন্স থেকে বোঝা যাচ্ছিল, স্পোর্টিং উইকেটই দেওয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সাহিবজাদা ফারহানের ফিফটিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাকিস্তান।
পাওয়ার-প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তোলে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ না পেলেও আজ রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সাহিবজাদা। দলীয় স্কোরে ৭১ রান হতেই ফিফটির ঘরে পৌঁছে যান তিনি। খোলস ছেড়ে সবে আক্রমণ শুরু করেছিলেন আরেক ওপেনার সাইম আইয়ুব, তারপরই ঘটে বিপর্যয়।
অষ্টম ওভারে সাইমকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন দুই বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা নাসুম আহমেদ। তখন পাকিস্তানের স্কোর ৮২। তারপর রানে গতি কমতে থাকে সফরকারীদের, সঙ্গে হারাতে থাকে উইকেটও। ১২তম ওভারে নাসুম ফেরান শাহিবজাদাকেও—৪১ বলে ৬৩ রান আসে তাঁর ব্যাট থেকে। ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চার। ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি এটি সাহিবজাদার। আগেরটিও করেছিলেন বাংলাদেশের বিপক্ষে।
মোহাম্মদ হারিস আগের দুই ম্যাচের মতো হলেন ব্যর্থ। ১৪ বলে ফেরেন ৫ রানে। একাদশে সুযোগ পেয়েও হুসাইন তালাত (১) প্রতিদান দিতে পারেননি। ১৫.২ ওভারে ১৩২ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। মাঝে ১৭ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৩ রানের ছোটখাটো ঝোড়ো ইনিংস খেলে যান হাসান নওয়াজ।
ষষ্ঠ উইকেটে অধিনায়ক সালমান ও মোহাম্মদ নওয়াজের ২৩ বলে ৪১ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় পাকিস্তান। ১৬ বলে ২৭ রান করেন নওয়াজ। ১২ রানে অপরাজিত থাকেন সালমান। তাসকিন ৩টি ও নাসুম ২টি উইকেট নিয়েছেন।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৭ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে