
জাতীয় সংসদ নির্বাচন শেষে ফের আলোচনায় তামিম ইকবাল। এবার তাঁর কোনো বক্তব্য নিয়ে নয়, সরকার গঠনের পর তিনি মন্ত্রী হতে যাচ্ছেন, এমন গুঞ্জন ছড়িয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম জানিয়েছেন, এটা নিছকই গুঞ্জন।
নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) প্রার্থীদের প্রচারে গিয়েছিলেন তামিম ইকবাল। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তাঁর মন্ত্রী হওয়া নিয়ে শুরু হয় আলোচনা। বিএনপি নির্বাচিত হওয়ার পর তাঁদের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন কথাবার্তা চলছে, সেই তালিকায় তামিমের নামও যোগ হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সবকিছু খোলাসা করেছেন। গত রাতে এক পোস্টে তিনি লেখেন, ‘আজ (গতকাল) সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’
বাংলাদেশের খেলোয়াড়দের রাজনীতিতে জড়ানো নতুন কিছু নয়। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার মতো তারকা ক্রিকেটাররা খেলোয়াড়ি জীবনেই জড়িয়েছিলেন রাজনীতিতে। তাঁরা (সাকিব-মাশরাফি) সংসদ সদস্য হয়েছিলেন। তামিম তাঁদের মতো সংসদ নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনের আগে প্রচারে গিয়েছিলেন। বাংলাদেশের সাবেক অধিনায়কের মন্ত্রী হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্রুতই। যদিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। আগামী মঙ্গলবার সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২০২৫ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম।

মার্টিন গাপটিল রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন। নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের স্ট্রাইকপ্রান্তে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে স্টাম্প ভেঙে দেন ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলার। উল্লাস এরপর ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের ডাগআউটে। কিছু কি মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, এখানে লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনেকেরই দুশ্চিন্তা শ্রীলঙ্কার আবহাওয়া নিয়ে। আজ ওয়াসিম আকরাম সামাজিক মাধ্যমে যে ভিডিও ছেড়েছেন, তাতে কলম্বোর মেঘলা
৩৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান ম্যাচ হয় কি না, তা নিয়ে গত কয়েক দিনে শোনা যাচ্ছিল নানা কথাবার্তা। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
২ ঘণ্টা আগে
বয়কটের ডাক দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে ‘ইউটার্ন’ করলেন। প্রত্যাবর্তনের ম্যাচটা স্মরণীয় করে রাখলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। গোল করে জেতালেন আল নাসরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন এক বিশেষ বার্তাও।
৩ ঘণ্টা আগে