
গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ইতিহাসের এক হাজারতম ম্যাচে আজ রাতে মেক্সিকোর মন্টেরেতে মুখোমুখি হবে জাপান ও তিউনিসিয়া। এই ম্যাচ দিয়ে ইতিহাসের অংশ হওয়ার অপেক্ষায় এই দুই দল।
‘এফ’ গ্রুপে জাপান ও তিউনিসিয়ার জন্য এটা হতে যাচ্ছে দ্বিতীয় ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের লড়াকু ড্র থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে হাজারতম ম্যাচ খেলতে নামবে জাপান। তিউনিসিয়া অবশ্য আত্মবিশ্বাসের দিক থেকে পিছিয়েই আছে। নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে আফ্রিকার দলটি।
ঐতিহাসিক ম্যাচকে সামনে রেখে তিউনিসিয়ার অধিনায়ক এলিয়েস স্কিরি বলেন, ‘বিশ্বকাপের ইতিহাসের হাজারতম ম্যাচে অংশ নিতে পারা সত্যিই দারুণ কিছু। বিশ্বকাপের ম্যাচ খেলা সব সময় সম্মানের, ১০০০তম ম্যাচে অংশ নেওয়া আরও বিশেষ। এটি এই প্রতিযোগিতার ইতিহাস এবং অসাধারণ সব খেলোয়াড়ের অবদানকে আরও গভীরভাবে উপলব্ধি করায়।’
স্কিরি আরও যোগ করেন বলেন, ‘গত কয়েক বছরে ফুটবল অনেক উন্নত হয়েছে। বড় টুর্নামেন্টে আরও বেশি দলের অংশগ্রহণ বিভিন্ন দেশ ও খেলোয়াড়দের বিশ্বমঞ্চে নিজেদের প্রকাশ করার সুযোগ দিচ্ছে। এসব অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী স্মৃতি তৈরি করবে।’
বিশ্বকাপের হাজারতম ম্যাচের অংশ হওয়ার অপেক্ষায় থাকা জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসুর অনুভূতিও দারুণ। তিনি বলেন, ‘এই দীর্ঘ ও গৌরবময় ইতিহাসের হাজারতম ম্যাচে জাপান জাতীয় দল এবং এশিয়ার প্রতিনিধি হিসেবে অংশ নিতে পারা আমাদের জন্য বড় সম্মান। আমরা ফিফা এবং মন্টেরের জনগণের প্রতি কৃতজ্ঞ। ফুটবল মানুষ, দেশ ও সংস্কৃতিকে একত্র করে এবং এর মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার শক্তি রাখে।’

মাঠের বাইরের ভূরাজনীতি, মার্কিন প্রশাসনের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আর টেবিলের বাঁচা মরার সমীকরণ মাথায় নিয়েই আজ বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে ইরান। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
৩৩ মিনিট আগে
ম্যাচ শুরুর আগে ইনস্টাগ্রামে রুমের অনুসারীর সংখ্যা ছিল ১ লাখ। ম্যাচ শেষে তা একলাফে ৮ লাখ ছাড়িয়েছে। জার্মানির কাছে বিধ্বস্ত হওয়া সেই দলটাই এখন ‘গ্রুপ ই’ থেকে শেষ বত্রিশে যাওয়ার স্বপ্ন দেখছে। ক্যারিবিয়ান নীল জলরাশির দেশে রুমের তাঁর একটি ভাস্কর্য তো হতেই পারে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ ধবলধোলাই এড়াতে নামছে স্বাগতিকেরা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা আর্জেন্টিনার ফুটবলাররা আছেন ফুরফুরে মেজাজে। আগামীকাল ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। মাঠে নামার আগে ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টি আয়োজন করেছে আলবিসেলেস্তেরা। সেই অনুষ্ঠানে বাজপাখি নামে পরিচিত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে অনে
২ ঘণ্টা আগে