
১২৮ বছর বিরতি দিয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এটা আগেই ঠিক হয়ে ছিল। গতকাল রাতে ঠিক হলো—কয়টি দল অংশ নেবে অলিম্পিক ক্রিকেটে। আগামী অলিম্পিকে ক্রিকেটের সোনার জন্য পুরুষ ও নারী বিভাগে ৬টি করে দলের অংশগ্রহণের কথা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
তবে কীসের ভিত্তিতে কোন ছয় দল অলিম্পিকের চূড়ান্ত পর্বে অংশ নেবে সে সম্পর্কে কিছুই জানায়নি আইওসি। টেস্ট খেলুড়ে দেশগুলোর বাইরেও ৯০ টির মতো আইসিসি সহযোগী সদস্য রয়েছে, যারা টি-টোয়েন্টি খেলে। একটি নির্দিষ্ট সময়ের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নারী ও পুরুষ ক্রিকেটের দলগুলো নির্বাচনের প্রস্তাব দিয়েছে আইসিসি। তেমনটা হলে হয়তো কপাল পুড়তে পারে বাংলাদেশের। কারণ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কখনোই সেরা ছয়ে থাকতে পারেনি। বর্তমানে র্যাঙ্কিংয়ের নয়ে আছে বাংলাদেশ পুরুষ দল। একই অবস্থায় আছে নারী দলও।
আয়োজক হওয়ার সুবাদে যুক্তরাষ্ট্র সরাসরি খেলতে পারে ক্রিকেটে। সেক্ষেত্রে বাকি পাঁচটি দলের খেলার সুযোগ থাকবে। অলিম্পিক গেমসে ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রগুলো আলাদা আলাদা পতাকাতলে অংশ নেয়। কিন্তু অলিম্পিক গেমসের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব কারা করবে তা ঠিক করারও ব্যাপার আছে। ১৯০০ প্যারিস অলিম্পিকে প্রথম ও সবশেষ হয়েছিল ক্রিকেট। ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।
ফুটবলে দলের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইওসি। ছেলেদের ফুটবলে এত দিন ১৬টি দেশ খেলত। ৪টি কমিয়ে ১২ দল অংশ নেবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। মেয়েদের ফুটবলে অবশ্য থাকছে ১৬টি দল।

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
১১ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
১৪ ঘণ্টা আগে