
জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে চড়েই ইনিংস ঘোষণা করে ভারত। ম্যাচে লড়াইয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল দারুণ একটা সূচনা। কিন্তু ব্যাটিংয়ে নেমে উল্টো বিপদেই পড়েছে ধনঞ্জয়া ডি সিলভার দল। দুই দিন যেতেই ম্যাচের লাগাম তাই ভারতের হাতে।
কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৯৫ রানে এগিয়ে আছে ভারত। ৫০৩ রানে ৯ উইকেট হারিয়ে সফরকারীরা প্রথম ইনিংস ঘোষণার পর ৮ রানে ২ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।
সিংহলিজ স্পোর্টস ক্লাবে প্রথম দিন মাঠে গড়িয়েছিল ৮৫ ওভার। দ্বিতীয় দিন বৃষ্টির দাপটে পুরো খেলা হয়নি; হয়েছে ৫৪.১ ওভার। বৃষ্টির দাপটের পাশাপাশি ছড়ি ঘুরিয়েছে ভারতের ব্যাটার ও বোলাররা।
ভারত রান পাহাড়ে চড়েছে দেবদূত পাড়িকল ও ধ্রুব জোরেলের সেঞ্চুরিতে ভর করে। ১১৭ রান করে প্রথম দিনই প্যাভিলিয়নে ফেরেন পাড়িকল। ৭ রান নিয়ে আজ ব্যাট করতে নামেন জোরেল। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১১৫ রানে অপরাজিত থাকেন তিনি। সপ্তম উইকেটে ঋষভ পন্তকে নিয়ে ১১২ রানের জুটি গড়েন জোরেল।
পন্ত ৬৩ রানে কেশারা নুয়ান্থার শিকার হন। এ ছাড়া যশস্বী জয়সওয়াল ৪৫ ও রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ৪৩ রান। ভারতের রান পাহাড়ের ইনিংসে ৪ উইকেট নিয়ে বল হাতে সবচেয়ে সফল আসিথা ফার্নান্দো; ১০৬ রান দেন তিনি। প্রবাথ জয়সুরিয়া ও নুয়ান্থা নেন দুটি করে উইকেট।
জবাবে প্রসিধ কৃষ্ণার করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে জয়সওয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লাহিরু উদারা। শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন ১ রান। উদারাকে হারানোর ধাক্কা সামাল দিয়ে উঠতে না পারা লঙ্কান ব্যাটিং লাইনে দ্বিতীয় আঘাত হানেন মানব সুতার। ২ রান করা জয়সুরিয়াকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন এই বাঁহাতি স্পিনার। জয়সুরিয়ার আউট হওয়ার পরই দিনের খেলা শেষ হয়। ৫ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন কামিল মিশারা।

সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
৫ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দাপুটে জয়ের পর ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। মাত্র দুই দিনেই ম্যাচ শেষ হওয়ায় পিচের আচরণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
৮ ঘণ্টা আগে
আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টানা তৃতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে ওঠার পথে এই সিরিজটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৯ ঘণ্টা আগে