
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে মোস্তাফিজের বোলিংয়ের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে দুবাই। কাটার মাস্টারের বোলিংকে কবিতার সঙ্গে তুলনা করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কবিতা কে না ভালোবাসে? আর ফিজের বোলিং দেখা—সেটাই তো এর সেরা রূপ। মোস্তাফিজুর রহমান খুব শিগগিরই আবার আমাদের রঙে ফিরবেন।’
এ ছাড়া সেই ভিডিওর ওপরে বোল্ড করে লেখা হয়েছে, ‘ফিজকে আবার মাঠে ফিরতে দেখার অপেক্ষায়।’
আইএলটি-টোয়েন্টির সবশেষ আসরের শিরোপা জিতেছে ডেজার্ট ভাইপার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট শুরু করা দুবাই বিদায় নিয়েছিল এলিমিনেটর পর্ব থেকে। দল দারুণ কিছু করতে না পারলেও বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন এই পেসার।
মোস্তাফিজ ছাড়াও আগের আসরের দল থেকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকেও ধরে রেখেছে দুবাই। এ ছাড়া সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নুর আহমাদকে দলে টেনেছে তারা।
আইএলটি-টোয়েন্টির এবারের আসরের নিলাম হবে আগামী ১ অক্টোবর। টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস। ফাইনাল মাঠে গড়াবে ২০ ডিসেম্বর।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দাপুটে জয়ের পর ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। মাত্র দুই দিনেই ম্যাচ শেষ হওয়ায় পিচের আচরণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে চড়েই ইনিংস ঘোষণা করে ভারত। ম্যাচে লড়াইয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল দারুণ একটা সূচনা। কিন্তু ব্যাটিংয়ে নেমে উল্টো বিপদেই পড়েছে ধনঞ্জয়া ডি সিলভার দল। দুই দিন যেতেই ম্যাচের লাগাম তাই ভারতের হাতে।
৩ ঘণ্টা আগে
আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টানা তৃতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে ওঠার পথে এই সিরিজটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৪ ঘণ্টা আগে
ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও ২৩ গোল করতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। এ নিয়ে পর্তুগিজ মহাতারকার সঙ্গে কথা হয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তবে সেই কথোপকথনের পর রোনালদোর মুখভঙ্গি ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে