
লিওনেল মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর প্রচার করে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুসু টিভি। ঘটনার জেরে উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনিয়া এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান এল শো দেল ভেরানোর পুরো ব্যাকস্টেজ টিমকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বিশ্বকাপ চলাকালে লাইভ সম্প্রচারে ফ্লোরেন্সিয়া পেনিয়া দাবি করেন, মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। তিনি আরও বলেন, ‘বাবার শেষকৃত্যে অংশ নিতে আর্জেন্টিনা অধিনায়কের যুক্তরাষ্ট্রে থাকা জাতীয় দলের ক্যাম্প ছেড়ে দেশে ফিরে যাওয়া উচিত।’ কিছুক্ষণের মধ্যেই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। এরপর মেসির পরিবার এক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি একটি স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি সুস্থ আছেন।
ওই বিবৃতিতে বলা হয়, ‘বর্তমানে তিনি (হোর্হে মেসি) চিকিৎসা গ্রহণ করছেন, সুস্থ হয়ে উঠছেন এবং তার বর্তমান অবস্থার মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। গত কয়েক ঘণ্টায় ছড়িয়ে পড়া গুজব ও জল্পনা-কল্পনা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে যেভাবে কিছু মানুষ সংবেদনশীলতা, সম্মান ও নৈতিকতাবোধের অভাবে উপস্থাপন করেছে, তা অত্যন্ত দুঃখজনক।’
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য কেবল নিকটাত্মীয়দের কাছেই রয়েছে। তাই পরিবারের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কোনো তথ্যকে সত্য বলে বিবেচনা না করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে আর্জেন্টিনা ও আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হোর্হে মেসি অসুস্থতার কারণে বুয়েনস আইরেসে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয়ের পর মেসির আবেগাপ্লুত হওয়ার পেছনেও বাবার শারীরিক অবস্থার প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।

ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের তপ্ত মরুতে এ সপ্তাহের শেষেই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সৈয়দ খালেদ আহমেদ সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবহাওয়া ছাপিয়ে বরং মাঠের ক্রিকেট নিয়েই ভাবছেন তিনি।
৩ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম-মুমিনুল হকদের ব্যস্ততা এখন আফগানিস্তান সিরিজ নিয়ে। ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তাঁদের জন্য জাতীয় লিগের সূচি বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ ঘণ্টা আগে