
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজ। যার শুরুটা হবে ওয়ানডে দিয়ে। ‘এ’ দলের সিরিজ হলেও এটাকে হেলাফেলা করছেন না নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ‘এ’ দলটা অবশ্য শুধু নামেই। এই দলটা বাংলাদেশ জাতীয় দলের মোড়কে অন্য আরেকটা দল। এনামুল হক বিজয়, সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, শামীম হোসেন পাটোয়ারীসহ প্রায় সবারই আন্তর্জাতিক ক্রিকেটে কম-বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন সোহান।
কদিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশের আর দম ফেলার সুযোগ নেই। মে-জুন মাসে সাতটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেকারণে ‘এ’ দলে ভালো করলে মিলতে পারে আবার জাতীয় দলে খেলার সুযোগ। সিলেটে আজ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘দেখুন আমার কাছে ব্যাপারটা এমন না। অবশ্যই এটা একটা সুযোগ। আমিও অনেক দিন পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আবার। তাই আমার কাছে মনে হয়, সবাই চাইবে সবার জায়গা থেকে দলের জয়ে অবদান রাখার। একই সঙ্গে মনে করি যে ব্যক্তিগত কোনো কিছু না। আমরা এখানে শিখতে আসিনি। সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কীভাবে জিততে পারি।’
ফিল সিমন্স বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হলেও অনেক সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ঘরোয়া ম্যাচগুলো দেখেন। জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের জন্য সিমন্সের উপস্থিতি কতটুকু অনুপ্রাণিত করে, সেটা নিয়ে সংবাদমাধ্যমকে সোহান বলেন, ‘অবশ্যই দেখুন আমার কাছে মনে হয় সবার জায়গা থেকে সবার বিশেষ কাজ আছে। আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা। যে পরিস্থিতিই থাকুক, সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য। অবশ্যই আমার কাছে মনে হয় সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। শতভাগ দিয়ে ভালো কিছু যেন করতে পারি এটাই আশা।’
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ সোহান খেলেছেন ২০২৩-এর ডিসেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে খেলেছেন ৬৪ ম্যাচ। যার মধ্যে ৫ ওয়ানডেতে ৮২.৫০ গড়ে করেছেন ১৬৫ রান। এই সোহান গত কয়েক মাস ধরে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি।
ওয়ানডেতে এত ভালো গড়, সাদা বলের ক্রিকেটে সোহানের গত কয়েক মাসের দুর্দান্ত পারফরম্যান্স—সব কিছুই আজ উঠে এসেছে সিলেটে সাংবাদিকদের করা প্রশ্নে। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ বেশি না পাওয়ার আক্ষেপ কাজ করে কিনা, এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘দেখুন আমার কাছে মনে হয় মানুষভেদে অনেক রকম পার্থক্য দেখা দেয়। এটা নিয়ে আমার কাছে কোনো সময় আক্ষেপ থাকে না। তবে অবশ্যই বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সবার একটা লক্ষ্য। যতবারই আমার কাছে মনে হয় খারাপ সময় থাকে, সেখান থেকে নিজেকে অনুপ্রাণিত করে চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি। বাংলাদেশের হয়ে বড় কিছু করতে চাই। এটাই আসলে বড় লক্ষ্য।’
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড যে ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে, তাদের মধ্যে ৯ ক্রিকেটারের আন্তর্জাতিক অঙ্গনে খেলার অভিজ্ঞতা রয়েছে। যাঁরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তাঁরাও অতটা অভিজ্ঞ নন। তবু নিউজিল্যান্ডের এমন ‘এ’ দলকে সমীহ করছেন সোহান। ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমরা ম্যাচ জেতার জন্য মাঠে নামব। অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল। তাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেক ক্রিকেটার আছে। একইসঙ্গে আমার কাছে মনে হয় আমরা যারা আছি, সবাই অনেক দিন ধরে ক্রিকেট খেলছি যথেষ্ট অভিজ্ঞ। মাঠে দল হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ। সেই চেষ্টাই করব।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
১ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
২ ঘণ্টা আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে