
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম যেন দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠ। এখানেই সুপার এইটে স্বাগতিক ভারতকে উড়িয়ে দিয়েছে তারা। এবার ওয়েস্ট ইন্ডিজকেও একইভাবে মাথা নত করিয়ে সুগম করল সেমিফাইনালের পথ। রাতের ম্যাচে জিম্বাবুয়েকে ভারত হারাতে পারলেই প্রোটিয়ারা জায়গা করে নেবে শেষ চারে।
দুর্গ বানিয়ে ফেলা এই আহমেদাবাদে আজ ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছে এইডেন মার্করামের দল। টস হেরে আগে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা ৮ উইকেটে দাঁড় করায় ১৭৬ রানের পুঁজি। সেই রান ২৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় প্রোটিয়ারা।
জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড হাল না ধরলে, ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ এত রান পেত না। কেননা ৮৩ রানেই হারিয়ে ফেলে ৭ উইকেট। এরপর অষ্টম উইকেটে ৮৯ রানের রেকর্ড জুটি গড়েন হোল্ডার ও শেফার্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই উইকেটের জুটিতে আগের রেকর্ডটি ছিল স্কটল্যান্ডের প্রেস্টন মোমসেন ও এসএম শরিফের।
হোল্ডার অবশ্য ফিফটির দেখা পাননি ৩১ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৯ রানে বিদায় নেন তিনি। শেফার্ড অপরাজিত থেকেছেন ৩৭ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫২ রান করে। লুঙ্গি এনগিদি ৩০ রানে তিনটি উইকেট নেন। দুটি করে শিকার কাগিসো রাবাদা ও করবিন বশের।
ওয়েস্ট ইন্ডিজের এই প্রতিরোধ প্রোটিয়াদের মনে দুশ্চিন্তা ধরাতে পারেনি খুব একটা। জেতার জন্য শুরুর ৮ ওভারে ৯৫ রানের জুটি গড়ে ফেলেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও মার্করাম। এই বিশ্বকাপে এটি তাঁদের তৃতীয় পঞ্চাশোর্ধ্ব জুটি।
ডি কক ২৪ বলে ৪ চার ও ছক্কায় ৪৭ রানে ফিরলেও রিকেলটনকে নিয়ে বাকি কাজ সারেন মার্করাম। ৪৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮২ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন প্রোটিয়া অধিনায়ক। রিকেলটন ২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪৫ রানে।

সিডনিতে আজ স্বস্তির পরশ নিয়ে আসে এক পশলা বৃষ্টি। অস্ট্রেলিয়ার শহরটিতে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ নারী ফুটবল দল পা রাখার পর থেকেই গরমে অতিষ্ঠ হয়ে পড়ে। তাই আবওহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা হয়ে ওঠে বেশ চ্যালেঞ্জিং। আজ রোদের ছায়া খুব একটা ছিল না এবং আকাশও ছিল মেঘলা।
৩৫ মিনিট আগে
মোহাম্মদ মিঠুনের ব্যাটিং ছেড়ে উঠে যাওয়া, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে ‘সাকিব-সাকিব’ স্লোগান, তাসকিন আহমেদের নারী ভক্তদের সঙ্গে সেলফি তোলা—২০২৬ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিনটা ছিল অনেক আলোচিত। ঘটনাবহুল দিনে মাঠের লড়াই তেমন একটা জমেনি। উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল দুই দলই জিতেছে
৪ ঘণ্টা আগে
১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব আল হাসান। জানুয়ারি মাস থেকে তাঁর দেশের জার্সিতে ফেরা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। কিন্তু তাঁর ফেরাটা যে অত সহজ হবে না। কারণ, বাংলাদেশের তারকা অলরাউন্ডার হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির
৫ ঘণ্টা আগে
সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরকম সময়ে বগুড়ায় দেখা গেল সাকিব-উন্মাদনা। বিসিএল ওয়ানডের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে সাকিবের নামে গলা ফাটিয়েছেন দর্শকেরা।
৬ ঘণ্টা আগে