
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়ে গেল নাহিদ রানার। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ দিনের একমাত্র ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে খেলতে নেমেছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির একাদশে জায়গা হয়েছে রানার।
রানার অভিষেক হলেও অপেক্ষা বেড়েই চলেছে জালমির আরেক বাংলাদেশি ক্রিকেটার তানজিদ হাসান তামিমের। এ নিয়ে টানা তিন ম্যাচে সাইড বেঞ্চে সময় কাটছে এই বাঁহাতি ওপেনারের।
ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে জালমি। একাদশে রানা ছাড়াও আছেন বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম। যদিও তাঁর জন্য এটাই প্রথম ম্যাচ নয়। পিন্ডিজের হয়ে প্রথম ম্যাচের একাদশেও ছিলেন শরীফুল। ওই ম্যাচে ৪ ওভারে ৩১ রান দেন তিনি। কোনো উইকেট পাননি এই বোলার। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তাঁদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এবারের পিএসএলে সর্বোচ্চ ছয়জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ তিনজনকে নিয়েছে জালমি।
নিলাম থেকে রানাকে দলে নিয়েছে জালমি। নিলামের পর তামিম এবং শরীফুলকে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে পিএসএলের গত মৌসুমেও রানাকে দলে টেনেছিল জালমি। সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই গতি তারকার। এবারও প্রথম দুই ম্যাচ দর্শক হয়েই ছিলেন। অবশেষে অপেক্ষা ফুরাল তাঁর।
নিজেদের খেলা প্রথম ম্যাচটিতে পিন্ডিজকে ৫ উইকেটে হারায় জালমি। ইসলামাবাদের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগ হয়েছে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে জালমি। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুলতান সুলতানস।
হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ম্যাচে পেশোয়ার জালমির একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, কুশল মেন্ডিস, ফারহান, ইউসুফ, ইফতিখার আহমেদ, মাইকেল ব্রেসওয়েল, আব্দুল সামাদ, আমের জামাল, সুফিয়ান মুকিম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট চলছে বিশ্বজুড়ে। জ্বালানির অপচয় রোধে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমে ভেন্যু সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পথে না হাঁটলেও বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একটা
৩১ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির কয়েকজনকে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।
১ ঘণ্টা আগে
সপ্তাহ দুয়েক আগেই চল্লিশে পা দিয়েছেন ম্যানুয়েল নয়্যার। এই বয়সেও গ্লাভস-জোড়াকে বিশ্বস্ততার প্রতীক বানিয়ে সবার মুগ্ধতা কাড়ছেন এই গোলরক্ষক। সবশেষ নয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। দল জিতিয়ে নিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। স্পেন ও মিশরের মধ্যকার এক প্রীতি ম্যাচে ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।
৪ ঘণ্টা আগে