
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে অংশগ্রহণকারী দলগুলোকে ঘিরে আলোচনা। মাঠের লড়াই শুরুর আগেই এবার আলোচনায় এসেছে দলগুলোর আর্থিক মূল্য। খেলোয়াড়দের বাজারমূল্যের ভিত্তিতে তৈরি করা তালিকায় সবচেয়ে দামি দল হিসেবে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলেদের ফ্রান্স, যার মোট স্কোয়াড মূল্য প্রায় ১.৩২ বিলিয়ন পাউন্ড। টাকার অঙ্কে যা ২১ হাজার ৮২০ কোটি!
ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, ফ্রান্সের স্কোয়াডে সবচেয়ে মূল্যবান ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তাঁর বাজারমূল্য একাই ১৭৩ মিলিয়ন পাউন্ড। ফলে বিশ্বকাপের সবচেয়ে ব্যয়বহুল দল হিসেবেই টুর্নামেন্টে নামছে বর্তমান ইউরোপীয় শক্তিধরেরা।
দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। টমাস টুখেলের দলের মোট মূল্য ১.১৩ বিলিয়ন পাউন্ড বা ১৮ হাজার ৬৭৯ কোটি টাকা। জুড বেলিংহ্যামের বাজারমূল্য ১২১ মিলিয়ন পাউন্ড হলেও দলগত মূল্যে ফ্রান্সকে ছাড়িয়ে যেতে পারেনি ইংলিশরা। তৃতীয় স্থানে থাকা স্পেনের মূল্য ১.০৯ বিলিয়ন পাউন্ড, যা টাকায় ১৮ হাজার ১৮ কোটি। এই তিন দলেরই মূল্য এক বিলিয়ন পাউন্ডের বেশি।
শীর্ষ দশে রয়েছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার আধিপত্য। পর্তুগাল, জার্মানি, ব্রাজিল, নেদারল্যান্ডস ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে প্রথম আটে। তালিকার ছয় নম্বরে আছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দলটির মূল্য ৭৮৮.৭৮ পাউন্ড বা ১৩ হাজার ২২ কোটি টাকা। আট নম্বরে থাকা আর্জেন্টিনার মূল্য ১১ হাজার ৬৮৫ কোটি টাকা।
অন্যদিকে সবচেয়ে কম মূল্যের দল বিশ্বকাপে নবাগত জর্ডান। তাদের পুরো স্কোয়াডের মূল্য মাত্র ১৬.৮৯ মিলিয়ন পাউন্ড বা ২৭৯ কোটি টাকা। কাতার ও সৌদি আরবও রয়েছে সবচেয়ে কম মূল্যবান দলগুলোর মধ্যে।
স্বাগতিক দেশগুলোর মধ্যেও পার্থক্য স্পষ্ট। যুক্তরাষ্ট্রের স্কোয়াড মূল্য ৩২৭.০৩ মিলিয়ন পাউন্ড, যা তাদের ১৮তম স্থানে রেখেছে। অন্যদিকে মেক্সিকোর মূল্য ১৬৮.২৭ মিলিয়ন পাউন্ড, অবস্থান ২৭তম।
আফ্রিকার দলগুলোর মধ্যে সবচেয়ে দামি স্কোয়াড আইভরি কোস্টের। তাদের মূল্য ৪৫৯.০৭ মিলিয়ন পাউন্ড বা ৭ হাজার ৫৭৯ কোটি টাকা। আর এশিয়ার সবচেয়ে দামি দল জাপান, যাদের স্কোয়াড মূল্য ২৪১.১৬ মিলিয়ন পাউন্ড বা ৩ হাজার ৯৮১ কোটি টাকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
৪ ঘণ্টা আগে
পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। রাতে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচে ফ্রান্স খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ৭ দিন। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে। এবার এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের
৫ ঘণ্টা আগে