
ম্যাচের একেবারে অন্তিম মুহূর্ত। বাংলাদেশ তখন সমতা ফেরাতে মরিয়া। বল নিয়ে কাড়িকুড়ি করতে পছন্দ ফয়সাল আহমেদ ফাহিমের। সেভাবেই সিঙ্গাপুরের মিডফিল্ডার ইরফান নাজিবকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।বল নিয়ন্ত্রণে রেখে বক্সেও ঢুকে পড়েন এই ফরোয়ার্ড। কিন্তু তাঁকে ল্যাং মেরে বসেন নাজিব। ভিডিওতে তা ধরা পড়লেও রেফারির চোখে পড়েনি। বাংলাদেশের ফুটবলাররা তাই পেনাল্টির আবেদন জানিয়েও কোনো সুফল পায়নি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রেফারির বিতর্কিত সেই সিদ্ধান্তটি নিয়ে ম্যাচ শেষে পরিষ্কারভাবে কিছুই বলতে পারেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। যদিও তা নিয়ে আক্ষেপ আছে তাঁর। কিন্তু হারই মেনে নিতে হয় তাঁকে। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে সিঙ্গাপুরের কাছে ২–১ গোলে হেরেছে বাংলাদেশ।
হারের পর সংবাদ সম্মেলনে পেনাল্টি না পেয়ে কাবরেরা বলেন, ‘ওই বিষয়টা (পেনাল্টি) আমাকে আবারও দেখতে হবে। বিশেষ করে…ওটা আমি দেখিনি, তবে আমার কাছে মনে হয় এটা পরিষ্কার (পেনাল্টি), ওই সময়ে আমরা যেভাবে খেলছিলাম, পুরোদমে আক্রমণ করছিলাম, আমি যদি ভুল না ভেবে থাকি, ২-২ হতে পারত ওই সিদ্ধান্ত পক্ষে এলে। পেনাল্টি পেলে খুশি হতাম।’
বাংলাদেশের রক্ষণে ত্রাস সৃষ্টি করেছেন সং উই ইয়ং ও ইখসান ফান্দি । দিনশেষে তাঁরাই সিঙ্গাপুরের জয়ের নায়ক। কাবরেরা তা স্বীকার করে বলেন, ‘আমার মনে হয়, আমরা চাপের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। কিছু সময় সিঙ্গাপুর আমাদের ওপর যথেষ্ট আধিপত্য করেছে। আমরা তাদের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে সবসময় একইভাবে মানিয়ে নিয়ে খেলতে পারিনি। এটা আমাদের মেনে নিতে হবে। দ্বিতীয়ার্ধে আপনারও দেখেছেন আমরা আরও বেশি জমাট ছিলাম, তুলনামূলকভাবে প্রথমার্ধের চেয়ে ভালো ছিলাম। ঘুরে দাঁড়ানো গোলও পেলাম, কিন্তু সমতায় ফিরতে পারলাম না।’
হারের পেছনে ভুল কোথায় ছিল তা বলতে পারলেন না কাবরেরা, ‘আমি মনে করি, দুই সমশক্তির দলের মধ্যে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ ছিল। (ভুলের ব্যাপারে) আমি কী বলবো বুঝতে পারছি না।’
রাকিব গোল করলেও তাঁকে স্ট্রাইকার হিসেবে খেলানোয় তোপের মুখে পড়তে হয়েছে কাবরেরাকে, ‘রাকিব আমার কাছে সেরা স্ট্রাইকার। আমার কাছে বক্সে সে সেরা। বক্সে তার যে সামর্থ্য, আমি মনে করি, আপনি তার সাথে অন্য কারো তুলনা করতে পারেন না। রাকিবের মতো স্ট্রাইকার প্রতিপক্ষের জন্য কাজগুলো কঠিন করে তুলতে পারে, তবে এই মানের দল যখন ডিফেন্স করে নিচে নেমে, তখন কাজটা যে কারো জন্য কঠিন হয়ে যায়।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে