
শ্রীলঙ্কার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক সদস্যের দলে আগেই নাম ছিল ইশান মালিঙ্গার। কিন্তু শেষ মুহূর্তে কাঁধের চোটে পড়ায় বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা। সব শঙ্কা কাটিয়ে তাঁকে নিয়েই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে এসএলসি। আইসিসির এই ইভেন্টে লঙ্কানদের নেতৃত্ব দেবেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন শানাকা। দুই স্বীকৃত পেসার মালিঙ্গা, মাথিশা পাতিরানার পাশাপাশি শানাকার পেস বোলিং দারুণ কার্যকরী হবে। জানিথ লিয়ানাগেও কয়েক ওভার পেস বোলিং করতে পারেন।
ব্যাটিং লাইনআপে অভিজ্ঞ কুশল পেরেরার সঙ্গে দুই মেন্ডিস কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস, চারিত আসালাঙ্কা, পবন রত্নায়েকে, পাতুম নিশাংকারা আছেন। কুশল মেন্ডিস-নিশাংকার উদ্বোধনী জুটি গত কয়েক বছরে থিতু হওয়ার পরও নিশাংকা-কামিল মিশারা শ্রীলঙ্কার সবশেষ আট টি-টোয়েন্টি ম্যাচে ওপেনিং করেছেন। এই আট ইনিংসে দুইবার ৫০ পেরিয়েছে। মিশারা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ২৮.২০ গড় ও ১৩০.১৫ স্ট্রাইকরেটে করেছেন ৪২৩ রান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে করেছেন তিন ফিফটি। পবন রত্নায়েকের ব্যাটিংও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। শ্রীলঙ্কার হয়ে ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত চারটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন।
স্পিন বোলিং লাইন আপে লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে ও মাহিশ তিকশানা। হাসারাঙ্গাও শেষের দিকে ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
পাল্লেকেলেতে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধের পর পুনরায় শুরু হলে প্রথম বলটিই করেছিলেন মালিঙ্গা। বল ছাড়ার মুহূর্তেই বাম কাঁধে চোট পেয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তাঁর প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-আয়োজক শ্রীলঙ্কা পড়েছে ‘বি’ গ্রুপে। ৮ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। ১২ ও ১৬ ফেব্রুয়ারি ওমান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লঙ্কানরা ম্যাচ দুটি খেলবে পাল্লেকেলেতে। ১৯ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ লঙ্কানরা খেলবে কলম্বোর প্রেমাদাসায়। এই ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ১৫ সদস্যের দল
দাসুন শানাকা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিত ভেল্লালাগে, মাথিশা পাতিরানা, ইশান মালিঙ্গা

বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত প্রতিবেদন অবশেষে জমা পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে স্বাধীন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি।
৪ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড্ড চাপে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতের বিপক্ষে সরকারিভাবে বিশ্বকাপের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জরুরি বৈঠক ডেকেছে।
৫ ঘণ্টা আগে
সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে আবার কবে দেখা যাবে—গত ২৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় দুই পরিচালক আমজাদ হোসেন, আসিফ আকবরের কথার পর এই আলোচনা জোরালো হয়ে উঠেছে। যদি সাকিব দেশে ফিরেন, তাহলে তাঁর প্রতি নমনীয় আচরণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক।
৭ ঘণ্টা আগে
১১ ম্যাচে ১৮৭ রান—এই পরিসংখ্যান দিয়ে ২০২৬ বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদকে পুরোটা বিচার করা যাবে না। যারা তাঁর খেলা দেখেছিলেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সদ্য শেষ হওয়া বিপিএলে তাঁর কী ইমপ্যাক্ট ছিল। অথচ এই বিপিএলে খেলতে পারবেন কি না, সেটা নিয়েই ছিল সন্দেহ।
৮ ঘণ্টা আগে