
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলবেন শাহিন শাহ আফ্রিদি। মিরপুর শেরেবাংলায় অনুশীলনের সময় পাকিস্তানের তরুণ পেসারের দিকেই সব ক্যামেরা তাক করা। সবকিছু ঠিক থাকলে, আগামী পরশু বিপিএলের উদ্বোধনী ম্যাচেই দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে দেখা যেতে পারে ফরচুন বরিশালের শাহিন শাহকে।
২৪ বছর বয়সী শাহিন মুগ্ধ বাংলাদেশের বোলারদের উন্নতি দেখে, বিশেষ করে পেসারদের। কয়েক মাস আগেই তো পাকিস্তানকে তাদের মাঠে ধবলধোলাই করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-নাহিদ রানা ছিলেন দুর্দান্ত। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরেও তোপ দাগলেন তাঁরা। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করে শাহিন বললেন, ‘বাংলাদেশ এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ নাহিদ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও অনেক। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, যারা লাল বলের ক্রিকেটও খেলবে। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’
এবারের বিপিএলে এখন পর্যন্ত বড় তারকাদের মধ্যে শাহিন আছেন। টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে একটু যেন নারাজ এই বাঁহাতি পেসার। তাঁর চোখে বাংলাদেশিরাই বিপিএলের বড় তারকা, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। এখানে বাংলাদেশি ক্রিকেটাররাই তারকা। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। দলের জন্য পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’
দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে পাকিস্তান। তিন ওয়ানডেতে শাহিন আফ্রিদির শিকার ৭টি। কিন্তু বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে বিপিএলে কতটা ঝলক দেখাতে পারবেন? অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা একে অপরের বিপক্ষে অনেক খেলেছি। সবাই সবাইকে জানি। লোকালরা ভালো খেলোয়াড়, তারা উইকেট সম্পর্কেও ভালো জানে, এবার আমি অনেক কিছু শিখব যা ভবিষ্যতে বাংলাদেশে খেলতে এলে কাজে লাগবে।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে