
ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার প্রভাব খেলাধুলার ওপর পড়েছে বাজেভাবে। ক্রিকেটে তো আগেই দুই দল একে অপরের দেশে খেলার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে। এবার হকিতেও দেখা গেল একই চিত্র। ভারত আয়োজক হওয়ায় খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান।
২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতে হওয়ার কথা ছেলেদের হকির এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। মুম্বাই ও জলন্ধর এই টুর্নামেন্টের ভেন্যু। কিন্তু পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) গতকাল জানিয়েছে, ভারতে হতে যাওয়া এই টুর্নামেন্টে তারা দল পাঠাবে না। পাকিস্তান নাম প্রত্যাহার করলে বাংলাদেশ-ওমান খেলতে পারে এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে। জিও সুপারের গতকালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ-ওমানকে রিজার্ভ দল হিসেবে ধরা হয়েছে।
এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে পিএইচএফ এখানে দুটি শর্ত দিয়েছে। টুর্নামেন্টটি ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নিতে পিএইচএফ আনুষ্ঠানিকভাবে এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কাছে অনুরোধ করেছে। যদি সেটা সম্ভব না হয়, তাহলে অন্তত পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার দাবি এএইচএফের কাছে তুলেছে পিএইচএফ।
ভারতে হকি দল পাঠাতে না চাওয়ার ব্যাপারে পিএইচএফ সভাপতি মহিউদ্দিন আহমেদ ওয়ানি দুই দলের বর্তমান রাষ্ট্রীয় সম্পর্কের কথা উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুই দেশের বর্তমান স্পর্শকাতর সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত (ভারতে দল না পাঠানো) নেওয়া হয়েছে। জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করাই উদ্দেশ্য।’
ভারত, পাকিস্তান, চীন, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে এবারের টুর্নামেন্টটি হওয়ার কথা মুম্বাই ও জলন্ধরে। তবে প্রতিপক্ষ ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন ওয়ানি। পিএইচএফ সভাপতি বলেন, ‘ভারতসহ এফআইএইচের (আন্তর্জাতিক হকি ফেডারেশন) সব সদস্য দেশের বিপক্ষেই খেলতে পাকিস্তান প্রস্তুত। একই সঙ্গে খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার নীতির প্রতিও আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
পাকিস্তান নিজেদের অবস্থান স্পষ্ট করার আগে ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাদের (পাকিস্তান) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘বহুজাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণের অনুমতি দেওয়া ভারতের নীতির মধ্যে রয়েছে। তবে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।’
ভারত এবারের প্রতিযোগিতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিচ্ছে। ২০২৩ সালে চেন্নাইয়ে স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর ২০২৪ সালে চীনের হুলুনবুইরে শিরোপা ধরে রাখার মিশনে সফল হয়েছিল ভারত। এবার ভারতের সামনে হ্যাটট্রিক করার সুযোগ। এর আগে গত বছর তামিলনাড়ুতে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্ট থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করে নিয়েছিল। সে সময় তারা দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করেছিল।
২০২৪ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। সেই চুক্তিতে ২০২৭ পর্যন্ত যে দল যে টুর্নামেন্টের আয়োজক, তারা অপর দেশে খেলতে যাবে না। ফলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও বিরাট কোহলি-শুবমান গিলরা খেলেছিলেন দুবাইয়ে। একই বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ হলেও পাকিস্তান খেলেছিল শ্রীলঙ্কায়। আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি হয়েছিল কলম্বোর প্রেমাদাসায়। এবার অবশ্য ভারত-শ্রীলঙ্কা যৌথভাবেই এই টুর্নামেন্ট আয়োজন করেছিল।

প্রথমার্ধে দুই গোল খেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর আক্রমণে উঠে ব্যবধান কমানোর দুটো সুযোগও এসেছিল। কিন্তু দুটিই হাতছাড়া। এরপর ম্যাচের শেষ ২৫ মিনিটে আরও চার গোল হজম করে এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৬–০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
৩৪ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের কালো থাবা তো নতুন কিছু নয়। এ মাসের শুরুতে তিন জনকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই অভিযোগে অভিযুক্ত হলেন আরও দুই কর্মকর্তা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুর্নীতিবিরোধী ধারা ভাঙার অভিযোগে আজ নতুন করে দুই কর্মকর্তাকে
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডে চলছে বাংলাদেশি ক্রিকেটারদের জয়জয়কার। হাসান মাহমুদ কেন্ট ছাড়লেও ব্যাটনটা যেন সৈয়দ খালেদ আহমেদের হাতেই তুলে দিয়ে এসেছেন। হাসানকে দেখে উজ্জীবিত খালেদ পেসার কাঁপাচ্ছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে। তবে হ্যাটট্রিকের কাছাকাছি যে পৌঁছে গিয়েছিলেন, সেটা বেমালুম ভুলেই গিয়েছিলেন খালেদ।
২ ঘণ্টা আগে
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ভারত-আফগানিস্তান একে অপরের বিপক্ষে খেলছে ২০ বার। কিন্তু একবারও জিততে পারেনি আফগানরা। ১৮ বার জিতেছে ভারত। দুই দলের মুখোমুখি লড়াইয়ে একটি করে ম্যাচ পরিত্যক্ত ও টাই হয়েছে। আজ ধবলধোলাই এড়াতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান। দিল্লিতে বাংলাদেশ সম
৩ ঘণ্টা আগে