
দারুণ ছন্দেই আছে মুলতান সুলতানস। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চার ম্যাচের তিনটিতেই জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। দল ভালো করলেও শারীরিক ধকলের বিষয়টি আড়াল করলেন না মুলতানের অধিনায়ক অ্যাস্টন টার্নার।
নিজেদের সবশেষ ম্যাচে গতকাল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়েছে মুলতান। আজ রাতে একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ পিন্ডিজ। ২৪ ঘণ্টারও কম সময়ে দুটি ম্যাচ থাকায় স্বাভাবিকভাবে বিশ্রামের ঘাটতি থেকে যাচ্ছে মুলতানের ক্রিকেটারদের। তাই কোয়েটার বিপক্ষে ম্যাচ শেষে এক রকম রসিকতা করেই টার্নার বললেন—কাঁথা-বালিশ পেলে মাঠেই ঘুমাতে চান তারা।
কোয়েটার বিপক্ষে ম্যাচ শেষে টার্নার বলেন, ‘কোথাও কাঁথা আর বালিশ খুঁজে নিয়ে এখানেই (মাঠেই) ঘুমিয়ে পড়ব। আমাদের হাতে সময়টা খুবই কম।’
কোয়েটার বিপক্ষে জয় নিয়ে টার্নার বলেন, ‘আগের দুই ম্যাচের তুলনায় পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। তিন বিভাগেই আমরা ভালো করেছি, যা সন্তোষজনক। আমি হয়ত প্রথম ওভারটাই করতে যাচ্ছিলাম, কিন্তু আমরা ওপেনিংয়ে দুই বাঁহাতি ব্যাটসম্যান আশা করেছিলাম। তাদের কৃতিত্ব দিতে হবে, তারা সেটা বদলে দিয়েছে।’
নিজেদের দল নিয়ে সন্তুষ্ট টার্নার, ‘আমরা মনে করি পাওয়ার প্লেতে স্পিন যথেষ্ট ব্যবহার করতে পারিনি। যদি পরিস্থিতি অনুকূলে থাকে, এটা ভালো একটি অপশন। আমাদের দলে অস্ট্রেলিয়ানরা আছে; সেটা সহায়ক। তবে আরও গুরুত্বপূর্ণ হলো, আমাদের দলে ভালো মানুষ আছে; স্থানীয় খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। সবাই হাসিমুখে খেলছে।’
তিন জয়ে মুলতানের সংগ্রহ ৬ পয়েন্ট। দুইয়ে আছে করাচি কিংস; তিন ম্যাচে শতভাগ জয়ে তাদের নামের পাশে শোভা পাচ্ছে মুলতানের সমান ৬ পয়েন্ট। ৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ইসলামাবাদ ইউনাইটেড। ৪ পয়েন্ট পাওয়া লাহোর কালান্দার্সের অবস্থানে চারে।

জিনেদিন জিদানের ফ্রান্সের কোচ হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের চেয়ারে জিদানের বসা এক রকম নিশ্চিত। স্পেনের এক সংবাদমাধ্যমে তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে।
১৪ মিনিট আগে
চেন্নাই সুপার কিংসের হয়ে হতাশাজনক এক মৌসুম শেষে গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। সে সময় অবসরের কারণ সম্পর্কে কিছু বলেননি এই ভারতীয় ক্রিকেটার। এবার অশ্বিন জানালেন—মানসিক ক্লান্তি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
২২ মিনিট আগে
দ্রুতগতির বল কিংবা বাউন্সারের সঙ্গে ব্যাটারদের মানিয়ে নিতে বোলিং মেশিনের ব্যবহার বাংলাদেশে হয়ে আসছে অনেক দিন ধরেই। এবার বাংলাদেশে এল স্পিন বোলিং মেশিন। ১৬ লাখ টাকা দামের এই মেশিন আজ দেখা গেছে জাতীয় দলের স্পিন বোলিং ক্যাম্পে।
১ ঘণ্টা আগে
মাঠের বাইরের লড়াই ছাপিয়ে এখন বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যে চলে অন্য রকম যুদ্ধ। সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের কথার লড়াই তো চলেই। কখনো কখনো কাঠগড়ায় তোলা হয় রেফারিকে। বার্সেলোনা এবার রেফারির সহায়তা পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বলে অভিযোগ করেছে মাদ্রিদভিত্তিক এক প্রতিষ্ঠান।
২ ঘণ্টা আগে