লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে আসা হয় না তাঁর। দেশে কবে আসবেন সেটা নিয়েও আছে অনিশ্চয়তা। তবে সাকিব স্বপ্ন দেখে যাচ্ছেন। দেশে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসর যেতে চান এই তারকা অলরাউন্ডার।
এর আগে সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারত সফরে কানপুরে বাংলাদেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মাঠে একটি টেস্ট খেলে এই সংস্করণ থেকে বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আর দেশেই ফেরা হয়নি তাঁর।
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব। আগামী মার্চে ৩৯ এ পা দেবেন সাবেক অধিনায়ক। বয়স, ফর্ম, ফিটনেস–সবকিছু বিবেচনায় দেশে খেলে অবসর নেওয়ার ইচ্ছাটা পূরণ হয় কিনা সাকিবের সেটা নিয়ে আলোচনা থেকেই যাচ্ছে।
‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি এখনো সব সংস্করণ থেকে অবসর নেইনি। প্রথমবার এটা প্রকাশ করলাম। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির যেকোনো একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যাওয়া।’
দেশে ফিরে যেকোনো একটি সংস্করণে খেলতে পারলেই খুশি হবেন সাকিব, ‘একটি সিরিজ খেলে সব সংস্করণ থেকে অবসর নিতে পারি। এটি টি-টোয়েন্টি দিয়ে শুরু করে ওয়ানডে ও টেস্ট, অথবা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-যেকোনো কিছুই হতে পারে। এর যেভাবেই হোক, আমি খুশি। কিন্তু আমি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। এটাই আমার চাওয়া। আমি দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এজন্যই আমি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছি।’
সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাকিব, ‘একজন খেলোয়াড় যখন কিছু বলে সেটাতে অটল থাকার চেষ্টা করে। খেলোয়াড়রা হঠাৎ করে কিছু পরিবর্তন করে না। না। আমি কেমন খেলি সেটা বিবেচ্য নয়। আমি একটা খারাপ সিরিজও খেলতে পারি। আমার মনে হয় এটাই যথেষ্ট। এটা ভক্তদের বিদায় জানানোর একটা ভালো উপায় যে, তারা সবসময় আমাকে সমর্থন করেছে, ঘরের মাঠে সিরিজ খেলে তাদের কিছু ফিরিয়ে দিতে চাই।’

সিলেটে আজ চতুর্থ দিনের চা পানের বিরতির আগে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফিরিয়েছে বাংলাদেশ। সফরকারীদের অর্ধেক উইকেট তখন নেই। মুড়ি-মুড়কির মতো উইকেট পতন যেখানে পাকিস্তানের ক্রিকেটে নিয়ম হয়ে দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা আশায় বুক বাঁধছিলেন কখন শেষ হবে খেলা। কিন্তু টেস্ট খেলা যে এমনই।
২৩ মিনিট আগে
কদিন আগেই বিশ্বকাপের দল দিয়েছে ফ্রান্স। গতকাল ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও। কার্লো আনচেলত্তির দল ঘোষণার পর ‘কেমন হলো ব্রাজিলের দল’ এই আলোচনা যেমন আসছে, তেমনি আলোচনায় আসছে—‘কেমন হবে আর্জেন্টিনা দলও’।
৪২ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। কখনো কখনো পাকিস্তান ফিরলেও লাগামটা থাকছে বাংলাদেশের হাতেই। এবার সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের জয় কেবল সময়ের অপেক্ষা। তাতে পাকিস্তানের বিপক্ষে টানা চারবার টেস্ট জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে ছন্দে ফিরেছেন বাবর আজম। তাতে ওয়ানডে দলের দরজা খুলে যাচ্ছে সাবেক অধিনায়কের জন্য। চলমান টেস্ট সিরিজ শেষেই নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তার আগে সুখবর মিলছে বাবরকে নিয়ে।
৩ ঘণ্টা আগে