
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও প্রশ্ন কেন এবার হচ্ছে না বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এমনকি তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না।
বিপিএল কেন এবার আয়োজন করতে পারছেন না—সে ব্যাপারে কদিন আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তামিম। মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ যখন আমিনুল গিয়েছেন, তখন সাংবাদিকেরা জানতে চাইলেন তামিম কি এ ব্যাপারে (বিপিএল না হওয়া) তাঁর সঙ্গে পরামর্শ করেছেন? সংবাদমাধ্যমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘না, আমিতো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম। আমিতো জানতাম না যে তারা খেলবে না (বিপিএল)।’
ফারুক আহমেদ যখন বিসিবি সভাপতি ছিলেন, তখন তাঁকে বিপিএল আয়োজনের জন্য চাপ দিয়েছিলেন তামিম ও অন্যান্য ক্রিকেটাররা। এবার তামিম বিসিবি প্রধান হওয়ার পর আয়োজন করতে পারছেন না এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তাতে করে তাঁকে নিয়ে চলছে নানা সমালোচনা।
আমিনুলের মতে বিপিএলের মতো টুর্নামেন্ট প্রত্যেক বছর হওয়া উচিত। মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ সংবাদমাধ্যমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই বিপিএলটা যেহেতু অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট। এ ধরনের টুর্নামেন্টগুলো (বিপিএল) প্রত্যেক বছর হওয়া উচিত। এটা কেন হয়নি, সেটা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত হয়, সেই জায়গাগুলো নজরদারিতে রাখব।’
বিপিএল না হলে রুটিরুজিতে টান পড়বে—দুই বছর আগে ক্রিকেটাররা তখনকার পরিচালনা পর্ষদের ওপর এভাবেই চাপ প্রয়োগ করেছিলেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে। এবার বিপিএল না হলে বিসিবি কীভাবে আর্থিকভাবে পুষিয়ে দেবে ক্রিকেটারদের, সেটি নিয়ে তামিমদের সঙ্গে গত কদিনে বেশ কয়েকবার বসেছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ছেলে, মেয়ে সব ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেট, টি-টোয়েন্টি, লিস্ট ‘এ’—সব টুর্নামেন্টে ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা গত বৃহস্পতিবার দিয়েছেন তামিম।

জিতলেই যে নিশ্চিত সেমিফাইনাল, আজ দুবাইয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এমন ছিল না। শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশকে অপেক্ষা করতে হতো পরশু একই ভেন্যুতে হতে যাওয়া নিজেদের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কার পর সংযুক্ত আরব আমিরাতকে হারালেই নিশ্চিত হতো নিগার সুলতানা জ্যোতির দলের সেমি। কিন্তু শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বো
২ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের বীরত্বপূর্ণ ৩৫০ রানের ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র করে হইচই ফেলে দিয়েছে। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে এমন অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ওয়ানডেতেও নিশ্চয়ই এমন কিছুর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বৃষ্টি যে সেটা আর হতে দিল না।
৩ ঘণ্টা আগে
অভিষেকের দেড় বছরের মধ্যেই বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। যখন খেলেন, তখন পুরো মাঠজুড়েই দেখা যায় তাঁর অস্তিত্ব। নতুন কোচ টমাস ডুলির মতে হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর ডারউইনে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ভাসছে প্রশংসায়। অধিনায়ক শান্ত যেমন দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিম-নাহিদ রানারাও ধারাবাহিক পারফর্ম করছেন সাদা পোশাকের ক্রিকেটে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলে
৪ ঘণ্টা আগে