
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসির এই ইভেন্ট। তার আগে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কী কী থাকছে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের দুই বিখ্যাত মিউজিশিয়ান রিশব শর্মা ও শিবামনি মিলিয়ে একটা মেডলি গান পরিবেশন করবেন। এই মেডলি গানেই ওয়াংখেড়েদে দর্শকদের স্বাগত জানানো হবে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিও চলে আসবে আজ উদ্বোধনী অনুষ্ঠানে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং ভারতের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা শিরোপা উদ্বোধন করবেন। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধি হিসেবে ২০ শিশুকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করবেন জয় শাহ ও রোহিত।
শিরোপা আসার পর ভক্তদের জন্য গান এবং নাচের ব্যবস্থাও থাকবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। শীর্ষস্থানীয় বাদশা নামে এক গায়ক লাইভ পারফরম্যান্স করবেন। পরবর্তীতে মঞ্চে নোরা ফাতেহি দলগতভাবে নাচবেন। বিশ্বকাপের লোগো দিয়ে সাজানো হবে মঞ্চ। ওয়াংখেড়েতে উদ্বোধনী অনুষ্ঠানের শেষ হবে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে। টিকিট ছাড়া কোনো দর্শক এই অনুষ্ঠান দেখতে পারবেন না।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত, বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। রোহিতের পরিবর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার সামলাচ্ছেন সূর্যকুমার। আর ওপেনিংয়ে রোহিত যে ঝড় তুলতেন, এখন সেই জায়গাটা পোক্ত করেছেন অভিষেক শর্মা। ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মিডল অর্ডারে তিলক ভার্মা দলের অন্যতম ভরসার প্রতীক। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২০২৫ এশিয়া কাপ জয়ের ম্যাচে ফাইনালসেরা হয়েছিলেন ভার্মা।
আগামীকাল বিশ্বকাপ শুরুর প্রথম দিন রয়েছে তিন ম্যাচ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই দিন কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। আর মুম্বাইয়ে ওয়াংখেড়েতে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৪০ বছর আগের স্মৃতি যেন আবারও ফিরে এল আর্জেন্টাইন ফুটবলে। সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক নেরি পুম্পিদো। আটলান্টার স্টেডিয়ামে বসে দলের জয় দেখার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বিশ্বকাপ জয়ী ফুটবলারের বিশ
২৭ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে একটি মুহূর্তকেই মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখছেন লিওনেল মেসি। ১-১ গোলে সমতা ফেরার পর আর্জেন্টিনা বুঝতে পেরেছিল, প্রতিপক্ষের খেলোয়াড়রা আর আগের মতো লড়াইয়ের অবস্থায় নেই। সেই আত্মবিশ্বাস থেকেই শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার বিশ্বাস তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মেস
২ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের পর তাদের উদ্যাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফকল্যান্ড ইস্যুতে রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফিফার তদন্ত চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
২ ঘণ্টা আগে
টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। এ জন্য আর মাত্র একটি ম্যাচ জিততে হবে। ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ স্পেন। তার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেখালেন লিওনেল মেসি। ফাইনালে দুই সমান শক্তির দলের লড়াই হবে বলে মনে করছেন আর্জেন্টিনার অধিনায়ক।
৩ ঘণ্টা আগে