
গতির সঙ্গে নিয়ন্ত্রিত লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিচ্ছেন মারুফা আক্তার। ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসেই কাঁপিয়ে দিচ্ছেন মারুফা। লাসিথ মালিঙ্গা, নাসের হুসেন, মিতালি রাজ—সবার মুখেই এখন মারুফার প্রশংসা। বাংলাদেশের তারকা পেসার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এক ভিডিও বার্তায় শোনালেন তাঁর এক সময়ের দুঃখের করুণ গল্প।
যে মারুফা এখন প্রতিপক্ষের কাছে আতঙ্কের এক নাম, তাঁর চলার পথটা মসৃণ ছিল না। নীলফামারীর সৈয়দপুরের হতদরিদ্র এক পরিবারে তাঁর জন্ম। ৬ সদস্যের পরিবারে অভাব-অনটন লেগেই থাকত। নিজেদের জমি না থাকায় অন্যের জমিতে মারুফার বাবা বর্গা চাষ করতেন। আর্থিক অনটন থাকায় একটা সময় ভালো জামাকাপড় পরতে পারতেন না। যার ফলে কোনো অনুষ্ঠানে বাংলাদেশের এই পেসার দাওয়াত পেতেন না। গুয়াহাটিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের আগে আইসিসির এক ডকুমেন্টারিতে মারুফাকে কান্নাবিজড়িত কণ্ঠে কথা বলতে শোনা গেছে। ২০ বছর বয়সী এই পেসার বলেন,‘‘বিয়ে বা কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার যে সামাজিক রীতি, অনেকে সেটাও করতেন না। তাঁরা বলতেন, ‘তাদের ভালো পোশাক নেই। দাওয়াত দিলে মানসম্মান থাকবে না।’ এ ধরনের কথাবার্তা শুনতে হয়েছে।’
পুরোনো সেদিনের দুঃখের স্মৃতি স্মরণ করতে গিয়ে মারুফা আবেগতাড়িত হয়ে পড়েছেন। আইসিসিতে প্রচারিত ডকুমেন্টারিতে বাংলাদেশের এই পেসার বলেন,
‘আমার বাবা কৃষক। পয়সাকড়িও ছিল না তেমন। আব্বা যখন বাসায় থাকতেন না, তখন মাকে এসে নানারকম কথা বলতেন অনেকে। এমন খারাপ কথা বলা হতো, যেগুলো বলার মতো না। মা তখন কাঁদতেন। আমিও কাঁদতাম এই চিন্তা করে যে এতকিছু হচ্ছে আমার জন্য। এমনকি ঈদেও নতুন জামাকাপড় কিনতে পারিনি।’
২০২২ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ২৯ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯ ম্যাচে নিয়েছেন ৪৫ উইকেট। এর আগে ২০২৩, ২০২৪ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি। ভারত-শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে মারুফা কথা বলছেন প্রতিপক্ষের চোখে চোখ রেখে। ৩ ম্যাচে ৬.১৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে গতকাল গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মারুফা খরুচে বোলিং করেছেন। ৭ ওভারে ৫৮ রানে নিয়েছেন ১ উইকেট। ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচটা হেরেছে ১০০ রানে। সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে পাঁচ ও ছয়ে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। নিউজিল্যান্ড ও বাংলাদেশের নেট রানরেট -০.২৪৫ ও -০.৩৫৭।
আরও পড়ুন:

ভারত-শ্রীলঙ্কায় যখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে, তখন লিটন দাস-মোস্তাফিজুর রহমানরা ব্যস্ত থাকবেন মিরপুরে। কারণ, নানা কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপের সঙ্গে সমান্তরালেই চলবে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’। ঘরোয়া এই টুর্নামেন্ট শিক্ষার্থীরা বিনা পয়সায় দেখতে পারবেন।
২৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ঠিক এই সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মধ্যে চলছে ‘ত্রিমুখী যুদ্ধ।’ ভারত-ম্যাচ বয়কটের কারণে যদি পিসিবিকে শাস্তি দেয় আইসিসি, তখন পিসিবিও কড়া পদক্ষেপ নেবে বলে শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে পাকিস্তানি উইকেটরক্ষক খাজা নাফের একটা ঘটনা যেন গত কয়েক দিন ধরে ট্রেন্ডিং হয়ে গিয়েছে। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি (নাফে) অস্ট্রেলিয়ার ব্যাটার কুপার কনোলিকে স্টাম্পিং করেছেন, সেটা ছিল অবৈধ। এটা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)
২ ঘণ্টা আগে
২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। তাঁর সুইং, গতিতে রীতিমতো চোখে সর্ষেফুল দেখেন প্রতিপক্ষের ব্যাটাররা। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ক্যারিয়ারের প্রথম ওয়ানডে বিশ্বকাপে মারুফার পারফরম্যান্স ছিল নজরকাড়া। বাংলাদেশের এই পেসার ধরে রেখেছেন তাঁর ছন্দ
৩ ঘণ্টা আগে