
এর আগে বিশ্বকাপের পাঁচ সেমিফাইনাল খেলে প্রত্যেকবারই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। আজ ষষ্ঠ সেমি খেলতে নামছে আলবিসেলেস্তেরা। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় ও টি স্পোর্টস। শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ফুটবল খেলা সরাসরি
ফিফা বিশ্বকাপ: সেমিফাইনাল
আর্জেন্টিনা-ইংল্যান্ড
রাত ১টা
সরাসরি
বিটিভি, সময়, টি স্পোর্টস
ক্রিকেট খেলা সরাসরি
প্রথম টি-টোয়েন্টি
বাংলাদেশ-জিম্বাবুয়ে
বিকেল ৪টা ৩০ মিনিট
সরাসরি
নাগরিক ও টি স্পোর্টস

ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
৩৪ মিনিট আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
২ ঘণ্টা আগে
দারুণ ব্যাটিং করে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের আলোটা নিজের দিকে টেনে নেন মেহেদী হাসান মিরাজ। ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মিরাজ সেঞ্চুরির দেখা পেলেও ব্যাটিং নিয়ে চিন্তা কমছে না বাংলাদেশের। মিরাজ ছাড়া প্রথম ইনিংসে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
২ ঘণ্টা আগে
গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনে চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গিলকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে