
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয় নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার সেই বিতর্কে যোগ দিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। প্রকাশ্য এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করলেন, সেই ম্যাচে মিসরকে বঞ্চিত করা হয়েছে।
মামদানির এই বক্তব্যের উপলক্ষ ছিল নিউইয়র্কের শহরের বাস পরিষেবা আরও দ্রুত ও কার্যকর করতে নেওয়া নতুন উদ্যোগের উদ্বোধন, যার নাম দেওয়া হয়েছে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’। তবে গতকাল নগরবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি মিসরের আর্জেন্টিনার কাছে বিধ্বংসী হারের প্রসঙ্গ টেনে আনেন।
বক্তব্যের শুরুতেই মামদানি বলেন, ‘আপনি যদি প্রতিদিন কাজে যেতে বাসে চড়েন, তাহলে সেই সময় খুব দ্রুত জমা হয়। ছয় মাসের মধ্যেই আপনি বাসে কাটানো সময় থেকে ২৪ ঘণ্টা বাঁচাতে পারবেন। এক বছর পূর্ণ হলে আপনার যাতায়াতের সময় থেকে দুই দিনেরও বেশি সময় সাশ্রয় হবে। এর মানে হলো পরিবারের সঙ্গে সকালের নাশতা করার সময় পাওয়া। এর মানে হলো সন্তানের লিটল লিগ খেলায় বল ও স্ট্রাইক নিয়ে তর্ক করার মতো সময় পাওয়া। এর মানে হলো সন্তানের ঘুমানোর আগে বাড়ি ফিরতে পারা।’
সমাজকল্যাণমূলক এই বক্তব্য দ্রুতই আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিতর্কের দিকে মোড় নেয়। মামদানি বলেন, ‘এর মানে হলো বন্ধুদের সঙ্গে একমত হওয়া যে, গতকাল মিসর বঞ্চিত হয়েছে (তাদের সঙ্গে অন্যায় হয়েছে)। সবকিছুর ঊর্ধ্বে, এর মানে হলো—যেসব নিউইয়র্কবাসীর হাতে এমনিতেই পর্যাপ্ত সময় নেই, তাদের কাছে সেই সময় ফিরিয়ে দেওয়া।’
আটালান্টা স্টেডিয়ামে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে বেশি আলোচনা হচ্ছে রেফারিং ও ভিএআরের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে। মিসরের ২-০ ব্যবধানের গোলটি ভিএআর পর্যালোচনার পর বাতিল করা হয়। এ ছাড়া মিসরের পেনাল্টির আবেদনে ভিএআর পর্যালোচনা করা হয়নি। এসব সিদ্ধান্তের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ম্যাচটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

জিম্বাবুয়ের কাছে ২৫ রানের হতাশাজনক হারে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে চাইলে আজ জিততেই হবে সফরকারীদের। এমন সমীকরণে টস জিতেছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে হারের পর রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অভিযোগের আঙুল তুলেছে মিসর। বিতর্কিত সেই ম্যাচে প্রতিবাদ করে আলোচনায় এসেছেন দলটির কোচ হোসাম হাসান। তাঁর একটি অঙ্গভঙ্গি নিয়ে জোর আলোচনা হচ্ছে।
১ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারের বিশ্বকাপের আগেও জমকালো অনুষ্ঠান দেখেছে গোটা বিশ্ব। যেখানে অংশ নিয়েছিল নামাদামি সব তারকা। ফাইনালেও তারকাদের নিয়ে বিশেষ আয়োজন থাকছে। সেই আয়োজনে দেখা যাবে জাস্টিন বিবার মতো তারকাকে।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি মেক্সিকোর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের আগিরে। শূন্যস্থান পূরণ করতে অবশ্য খুব বেশি সময় নিল না মেক্সিকো ফুটবল ফেডারেশন। দলের প্রধান কোচ হিসেবে রাফায়েল মারকেসের নাম ঘোষণা করেছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে