Ajker Patrika

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৯: ৩৭
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের অভিযানটা দুরন্তভাবে শুরু হয়েছে বাংলাদেশের। আজ সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইয়াসির আলী রাব্বির পরিবর্তে মেহেদী হাসান মিরাজ একাদশে সুযোগ পেয়েছেন। প্রোটিয়ারাও একটি পরিবর্তন করেছে একাদশে। লুঙ্গি এনগিডির পরিবর্তে তাব্রেইজ শামসি একাদশে এসেছেন। 

বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাজমুল হোসেন শান্ত। 

দক্ষিণ আফ্রিকা:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, তাব্রেইজ শামসি, আনরিখ নর্কিয়া, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ট্রিস্টান স্টাবস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত