
তামিম ইকবালের রেকর্ড ভাঙতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল কেবল তিনটি ছক্কা। হারারেতে আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুশফিকের নতুন রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু ছক্কা তো দূরে থাক, মুশফিক দুই অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশও প্রথম দিন থেকেই চোখে সর্ষেফুল দেখছে।
৪১ ছক্কা মেরে টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিমের। হারারে টেস্ট শুরুর আগে ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুশফিকের ছক্কা ছিল ৩৯। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে ছক্কার রেকর্ডে এখনো তিনি দুইয়েই থেকে গেলেন। জিম্বাবুয়ের বিপক্ষে আজ ২১ বলে ২ চারে করেছেন ৯ রান। তাঁর যেমন রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়ল, বাংলাদেশও ব্যর্থতার পরিচয় দিয়েছে। জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭.২ ওভারে ১৪০ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। বাংলাদেশ অলআউট হতেই চা পানের বিরতি ঘোষণা করা হয়।
প্রথম ইনিংসে ৭৬ রানে ২ উইকেট থেকে আজ প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করে বাংলাদেশ। সফরকারীদের নামের পাশে তখন ২৫ ওভার। লাঞ্চ বিরতির পর খেলা শুরুর ৯ ওভারের মধ্যেই উইকেট হারায় বাংলাদেশ। ৩৪তম ওভারের চতুর্থ বলে মুমিনুলকে ফেরান নিউমান নিয়ামহুরি। তাতে ভেঙে যায় তৃতীয় উইকেটে মুমিনুল-শান্তর ১৩০ বলে ৭৭ রানের জুটি।
বাংলাদেশের ইনিংসে মুমিনুলই যা খেলেছেন। ৮১ বলে ১২ চারে করেন ৬০ রান। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের টেস্টে এটা ২৮তম ফিফটি। মুমিনুল আউট হওয়ার পরই সফরকারীদের ইনিংসে ধস নামে। ২৭ রানে ৭ উইকেট হারিয়ে ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসে কেবল তিন ব্যাটার দুই অঙ্ক পেরিয়েছেন। সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০ ও ১৯ রান করে আউট হয়েছেন। বাকিদের স্কোর মোবাইল নম্বরের ডিজিটের মতোই। শূন্য রানে আউট হয়েছেন দুই টেলএন্ডার ব্যাটার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। জিম্বাবুয়ের নিয়ামহুরি ১২.১ ওভারে ৬১ রানে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স। যাঁদের মধ্যে আজ এনগারাভার আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেক হয়েছে।
বাংলাদেশের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয়, অমিত হাসানের আজ অভিষেক হয়েছে। যাঁদের মধ্যে অমিত আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে নেমেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত হৃদয় টেস্টে এবারই প্রথম খেলছেন।
| নাম | ছক্কা |
|---|---|
| তামিম ইকবাল | ৪১ |
| মুশফিকুর রহিম | ৩৯ |
| মোহাম্মদ রফিক | ৩৪ |
| নাজমুল হোসেন শান্ত | ৩২ |
| সাকিব আল হাসান | ২৮ |

আয়ারল্যান্ড ও পাকিস্তানকে ধবলধোলাই করে নিজেদের টেস্ট ইতিহাসে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। সবগুলো জয়ই বাংলাদেশ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ডটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ এবার শান্তর সামনে। তবে হারারে টেস্টের শ
১৩ মিনিট আগে
সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা চলে এখনো। দুই জনের ইউরোপ পর্ব তিন বছর আগে শেষ হলেও তুলনা কিন্তু থেমে নেই। শুধু কি ক্লাব পর্যায়েই? আন্তর্জাতিক পর্যায়েও সেটা চলমান। তবে এবারের বিশ্বকাপে দুই জনের পারফরম্যান্স দুই মেরুতে। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও দুই জনের তুলনা
১ ঘণ্টা আগে
জিতলেই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠত, তা নয়। তাকিয়ে থাকতে হতো সন্ধ্যায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। হিসাব থাকত নেট রানরেটেরও। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগেই সমীকরণ থেকে বাদ পড়ল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
এক ক্লাবে দীর্ঘ ১৫-২০ বছর খেলার উদাহরণ বর্তমানে দেখা যায় না বললেই চলে। কখনো ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের চুক্তি ফুরিয়ে যায়। অনেক সময় নানান ঘটনায় খেলোয়াড়েরা স্বেচ্ছায় ক্লাব বদলান। থিয়াগো আলমাদা যে ক্ষণে ক্ষণে ক্লাব পরিবর্তন করা ফুটবলারদের এক জন। সাত বছরের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তিন
৩ ঘণ্টা আগে