
আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হলেও আলোচনা তো থামার নয়। সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট, সতীর্থ ও পরিবারের সদস্যদের বার্তা, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিশেষ পরিকল্পনা—যা যা দরকার সবই হয়েছে মেসির সম্মানে। অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে এবার বিশেষ এক পোস্ট দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
সর্বকালের সেরা ফুটবলারের তকমা মেসি আগেই পেয়েছেন। কিন্তু এখানে যে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। মেসি-রোনালদোর ভক্ত-সমর্থকদের মধ্যে কথার লড়াই চলে এখনো। গত রাতে এবার সেই বিতর্কের অবসান ঘটিয়েছেন মেসি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লেখা, ‘২০ বছরেরও বেশি সময়। ছয়টি ফিফা বিশ্বকাপ। অগণিত স্মৃতি। পথচলার প্রতিটি ধাপে আমার পাশে থাকায় সবাইকে ধন্যবাদ।’
ইনস্টাগ্রামে গত রাতে মেসি একটি রসিদ পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গেছে, রেস্তোরাঁর বন্ধের সময় একটি রসিদ বের করা হয়েছে। তারিখ দেওয়া হয়েছে ২০২৬ সালের ১৯ জুলাই। যেদিন নিউজার্সির ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-স্পেন। রেস্তোরাঁর রসিদে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার বর্ণনা করা হয়েছে। ফুটবল বিশ্বকাপে কবে অভিষেক হয়েছে, কত গোল করেছেন, কতবার প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছেন, কত মিনিট মাঠে খেলেছেন—এসব যাবতীয় পরিসংখ্যান দেওয়া হয়েছে সেখানে। কোটি কোটি ভক্ত-সমর্থককে অনুপ্রাণিত করার তথ্যও রয়েছে সেখানে। শেষে লেখা হয়েছে, ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান।’
আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে মেসি ২০৭ ম্যাচে ১২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে (২০১৪, ২০২২) জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। নিউজার্সিতে ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালটাই আর্জেন্টিনার হয়ে মেসির সবশেষ ম্যাচ। ১-০ গোলে হারের পর যেভাবে অঝোরে কেঁদেছিলেন, সোমবার রাতে তাঁর পোস্টে সেটারই যেন ছাপ দেখা গেছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ—আন্তর্জাতিক ফুটবলে এই চার শিরোপা জয়ের পাশাপাশি ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছিলেন।
এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। চিলির কাছে টাইব্রেকারে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বিদায় বলেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ২৯ বছর। কিন্তু এবার তাঁর বয়স হয়েছে ৩৯ বছর। ২০১৬ সালের মতো ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সরকারি হস্তক্ষেপের বিরূপ প্রভাব পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ওপর। নারী চ্যাম্পিয়নস ট্রফির আয়োজকস্বত্ব হারিয়েছে লঙ্কানরা। ভেন্যু বদলে আগামী বছরের শুরুতে এই টুর্নামেন্ট হতে যাচ্ছে ভারতে। আয়োজকস্বত্ব হারানোয় শ্রীলঙ্কার প্রায় ২৫০ কোটি টাকা ক্ষতির সমূহ সম্ভাবনা রয়েছে।
২৫ মিনিট আগে
খুব বেশি দিন আগের ঘটনা নয়। এইতো ২৯ জুন ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশে শেষ মুহূর্তে গোল হজম করে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিয়েছিল জাপান। চার মাস পর সেই প্রতিশোধের সুযোগ পাচ্ছে জাপান।
১ ঘণ্টা আগে
শুরুতেই কঠিন পরীক্ষা। অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনের মকিতে হতে যাওয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। তবে প্রতিপক্ষের শক্তি-সামর্থ্যের চেয়ে বাংলাদেশের কাছে বড় হয়ে উঠছে বিশ্বকাপে খেলার লক্ষ্য। টুর্নামেন্টের সেরা ছয়ে থাকতে
১ ঘণ্টা আগে
আসছে ডিসেম্বরে সতেরো থেকে আঠারোয় পা রাখবেন থিয়া ফ্রোডিন। তবে নাম-ডাক কামানোর জন্য বয়স লাগে না! পাঁচ বছর আগেই তাঁকে কাজ করতে দেখা যায় হলিউডের রুপালি পর্দায়। সেই ফ্রোডিনের অভিষেক হয়ে গেল ইউএস ওপেনে।
২ ঘণ্টা আগে