Ajker Patrika

কথা কম, খেলতে হবে বেশি: প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২: ৫১
কথা কম, খেলতে হবে বেশি: প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে বক্তৃতা রাখছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

দুই দিন আগে ১২৯ ক্রীড়াবিদকে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তারই অংশ হিসেবে আজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক এনে দেওয়া ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে মোট ২ কোটি ৪৪ লক্ষ টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করেন তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের খেলায় বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

তারেক রহমান বলেন, ‘আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর দিকে আমাদের লক্ষ্য থাকবে। আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে, সেটা এরই মধ্যে প্রমাণ হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনেও এটা অব্যাহত থাকবে। কথা বলার অনেক কিছুই আছে। আমার মনে কথা কম কাজ বেশি করতে হবে। কথা কম, খেলতে হবে বেশি। দেশপ্রেম, দৃঢ় ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি বিশ্বাস করি।’

অনুষ্ঠানে একক পর্যায়ে সোনাজয়ীদের ৩ লক্ষ টাকা, রোপা পদক বিজয়ীদের দুই লাখ এবং ব্রোঞ্জ জয়ীদের এক লাখ টাকা পুরস্কার দেয়া হয়। এ ছাড়া দলগতভাবে বিজয়ীরা যথাক্রমে ২ লাখ, দেড় লাখ ও এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছেন। ক্রীড়া ভাতার অংশ হিসেবে প্রত্যেকে পাবেন মাসে এক লাখ টাকা করে। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও এই সম্মাননার আওতায় আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত