
কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলের জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদ্যাপন করেন লিওনেল মেসি। জানালেন, সেটি ছিল পুরো দলের জমে থাকা চাপ ও স্বস্তির বহিঃপ্রকাশ।
ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরার কারণ জানতে চাইলে মেসি বলেন, ‘এটা ছিল আমাদের সবার জন্য একধরনের স্বস্তির বহিঃপ্রকাশ। ম্যাচটা ছিল খুবই কঠিন। আমরা বারবার এগিয়ে গেছি, আবার তারা সমতায় ফিরেছে। শেষ পর্যন্ত একটা চাপ ছিল। কারণ, যেকোনো একটি লম্বা বল থেকেই তারা গোল করতে পারত কিংবা ম্যাচটাকে টাইব্রেকারে নিয়ে যেতে পারত। তাই এটা ছিল আমাদের সবার জন্য স্বস্তির মুহূর্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি। টাইব্রেকারে যেতে হলে আরও বেশি কষ্ট করতে হতো।‘
কেপ ভার্দের বিপক্ষে জেতা যে সহজ হবে না, সেটা আগেই বুঝতে পেরেছিলেন মেসি, ‘আমরা জানতাম ম্যাচটা এমনই কঠিন হবে। কারণ, এই দলটি স্পেন ও উরুগুয়ের বিপক্ষে হারেনি, আর সে কারণেই তারা এই পর্যায়ে এসেছে। তারা গুরুত্বপূর্ণ কিছু ফল করেছে। সত্যি বলতে আমরা খুব বেশি কষ্ট করেছি। তবে সেটাই মূল্যবান। আমরা পরের ধাপে উঠেছি, এখন সামনে যা আছে, সেটাই ভাবতে হবে।’
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে পুরো ১২০ মিনিট খেলেছেন মেসি। ম্যাচের প্রথম গোল করার পাশাপাশি আর্জেন্টিনার বাকি দুই গোলেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। চলতি আসরে চার ম্যাচে সাত গোল করে ২০২২ কাতার বিশ্বকাপে নিজের সর্বোচ্চ গোলসংখ্যাও স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখেছেন মেসি।
মেসি বল, ‘আমি খুব খুশি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয় এবং পারফরম্যান্স আমাকে বেশি আনন্দ দিচ্ছে। আমরা দারুণ পরিশ্রম করেছি। এখন শক্তি ফিরে পেতে হবে এবং সামনে যা আছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে।’
পুরো ১২০ মিনিট মাঠে থাকার পর নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন মেসি, ‘আমি ক্লান্ত, তবে ভালো আছি। পুরো দলই অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। তাই সবাই ক্লান্ত। তবে প্রতিপক্ষও অতিরিক্ত সময় খেলেছে, তাদেরও একই রকম ধকল গেছে। আমরা দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা করব এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফিরতে চাই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, ইতিবাচক বিষয়গুলো ধরে রাখা এবং ভুলগুলো শুধরে নেওয়া। কারণ, ভুলও অনেক হয়েছে।’

প্রতি ম্যাচের আগেই স্টেডিয়ামে ফিফার উপস্থাপকেরা একটা মজার খেলা খেলেন দর্শকদের সঙ্গে। দুই দলের দর্শকদের আলাদা আহ্বান করেন, যতটা জোরে পারা যায় চিৎকার করতে। সেই কান ফাটানো চিৎকারের খেলায় ব্রাজিল-আর্জেন্টিনার দর্শকদের সঙ্গে পেরে ওঠা কঠিন।
২৫ মিনিট আগে
বিশ্বকাপের সেরা বত্রিশে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ম্যাচ-পরবর্তী এক সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে একটি বাক্য শুরু করলেও মাঝপথে তা সংশোধন করেন তিনি। আর সেটি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে শনিবার দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স। ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদ পেল ফরাসিরা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির অন্যতম সেরা মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আগে মেক্সিকো সিটিতে পৌঁছেই বৈরী পরিবেশের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। দলের হোটেলের সামনে জড়ো হওয়া শত শত মেক্সিকান সমর্থক দুয়ো দিয়ে এবং স্বাগতিকদের পক্ষে স্লোগানে ইংলিশদের স্বাগত জানিয়েছে। পরিস্থিতি বিবেচনায় ইংল্যান্ড দলের হোটেলের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে