
ঈদের ছুটি শুরু হয়ে গেছে আগেই। কিন্তু দেশের ফুটবলারদের ঝাড়া হাত-পা হওয়ার যে সুযোগই ছিল না। জাতীয় দল, ছেলেদের অনূর্ধ্ব-২০ দল এবং মেয়েদের অনূর্ধ্ব-২০ দল—এই তিন দল পার করেছে ব্যস্ত সময়। তবে মেয়েদের পাঁচ তারকা হোটেলে না রাখায় জিনিসটা মানতে পারেননি কোচ পিটার বাটলার।
ব্যস্ত সময়ে গুলশানের হোটেল রেনেসাঁয় অবস্থান করছিল ছেলেদের জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল। কিন্তু নারী ফুটবলাররা ছিলেন বাফুফে ভবনে। থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে দলের বর্তমান অবস্থা, প্রস্তুতিসহ অনেক বিষয়ে কথা বলেছেন বাটলার। বাফুফের ভিডিও বার্তায় নারী দলের কোচ বলেন, ‘আমি জানি আমরা এখন রেনেসাঁয় বসে স্টেক এবং ভালো কোনো সবজি খাচ্ছি না। কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত। ফলাফলের কথা চিন্তা না করে আমরা আমাদের সেরাটা দেব।’
নারী এশিয়ান কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে জাপান-অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের পথচলা শেষ হয়ে গেছে আগেই। প্রথমবারের মতো অংশ নেওয়া বাংলাদেশ ছিল ‘বি’ গ্রুপে। উজবেকিস্তান, চীন, উত্তর কোরিয়া—প্রত্যেকের কাছেই হেরেছে বাটলারের দল। ১১ গোল হজম করলেও পুরো টুর্নামেন্টে নজরকাড়া গোলকিপিং করেছেন মিলি আক্তার। প্রতিপক্ষের নিশ্চিত অনেক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন তিনি।
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ মাঠে গড়ানোর আগেই বাটলার চোখে চ্যাম্পিয়ন আফঈদা-মিলিরা। বাফুফের ভিডিও বার্তায় নারী ফুটবল দলের কোচ বলেন, ‘আবারও বলতে চাই, আমাদের মেয়েরা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ইতিহাস তৈরি করেছে। আমার চোখে তারা দেশের চ্যাম্পিয়ন। ন্যাশনাল সিনিয়র টিম এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। অনূর্ধ্ব-২০ দল সবার প্রত্যাশা ছাপিয়ে গিয়ে প্রথমবারের মতো ইতিহাস গড়ে কোয়ালিফাই করেছে। সামনে যা হবার হবে। কিন্তু আমার চোখে তারা সবাই চ্যাম্পিয়ন। আমি তাদের নিয়ে গর্বিত। তারা খুব অল্প সময়ে অনেক ভালো প্রশিক্ষণ নিয়েছে।’
আমিনুল হক গত রাতে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেখা করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, কোচ হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়াসহ বিশাল বহরের সঙ্গে ছবি তুলেছেন আমিনুল। জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করে ক্যাপশনে দিয়েছেন, ‘আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় আমিনুল হক দেখা করতে এসেছেন।’ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সঙ্গেও আমিনুল দেখা করেছেন। বয়সভিত্তিক নারী এশিয়ান কাপের জন্য ফুটবলারদের শুভকামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দলে আছেন আফঈদা খন্দকার, মিলি আক্তারের মতো তারকাদের সঙ্গে আছেন স্বর্ণা রানী মন্ডল, স্বপ্না রানী, উমহেলা মার্মারা। আজ সকালে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়ে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। আর বাংলাদেশ জাতীয় দল ফুটবল দল আজ সকালে হ্যানয়ে পৌঁছেছে। দেশে যখন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে, তখন ফুটবলাররা অবস্থান করছেন দেশের বাইরে। শমিত শোম, জামাল ভূঁইয়ারা হ্যানয়ে পৌঁছেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নারী ফুটবলার আফঈদা খন্দকারও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
ঈদের ছুটির পর ফুটবলারদের ব্যস্ত সূচি
বাংলাদেশ জাতীয় দল
তারিখ প্রতিপক্ষ
২৬ মার্চ ভিয়েতনাম
৩১ মার্চ সিঙ্গাপুর
ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ
তারিখ প্রতিপক্ষ
২৪ মার্চ পাকিস্তান
২৮ মার্চ ভারত
মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ
তারিখ প্রতিপক্ষ
১ এপ্রিল থাইল্যান্ড
৪ এপ্রিল চীন
৭ এপ্রিল ভিয়েতনাম

কদিন আগেই বিশ্বকাপের দল দিয়েছে ফ্রান্স। গতকাল ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও। কার্লো আনচেলত্তির দল ঘোষণার পর ‘কেমন হলো ব্রাজিলের দল’ এই আলোচনা যেমন আসছে, তেমনি আলোচনায় আসছে—‘কেমন হবে আর্জেন্টিনা দলও’।
১২ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। কখনো কখনো পাকিস্তান ফিরলেও লাগামটা থাকছে বাংলাদেশের হাতেই। এবার সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের জয় কেবল সময়ের অপেক্ষা। তাতে পাকিস্তানের বিপক্ষে টানা চারবার টেস্ট জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে ছন্দে ফিরেছেন বাবর আজম। তাতে ওয়ানডে দলের দরজা খুলে যাচ্ছে সাবেক অধিনায়কের জন্য। চলমান টেস্ট সিরিজ শেষেই নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তার আগে সুখবর মিলছে বাবরকে নিয়ে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে চূড়ান্ত দল দেওয়ার আগে ভিন্ন এক পরিকল্পনা হাতে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতে নির্ধারিত ২৬ জনের বেশি খেলোয়াড়কে প্রস্তুতি ক্যাম্পে ডাকতে চান তিনি।
৩ ঘণ্টা আগে