
বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে এমনিতেই বেশ সমালোচনার মুখে ব্রাজিল। তার ওপর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চিন্তা বাড়ালেন রাফিনহা। আবারও পুরনো চোটের শঙ্কায় আছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
আন্তর্জাতিক বিরতিতে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের সঙ্গে আধিপত্য বিস্তারে পেরে উঠেনি ব্রাজিল। ম্যাচের ফলও গেছে তাদের বিপক্ষে; কিলিয়ান এমবাপ্পে এবং হুগো একিতিকের কল্যাণে তাদের ২-১ গোলে হারিয়েছে ফরাসিরা। হারের ম্যাচে প্রথমার্ধ শেষে রাফিনহাকে তুলে নেন কার্লো আনচেলত্তি। পরে এই ইতালিয়ান কোচ জানানা, পেশিতে অস্বস্তি অনুভব করায় রাফিনহাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘রাফিনহা ভালো খেলছিল, কিন্তু প্রথমার্ধের শেষদিকে সমস্যায় পড়ে। তার পেশিতে কিছুটা অস্বস্তি ছিল। তাই তাকে পরিবর্তন করতে হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরই বিস্তারিত জানা যাবে।’
ব্রাজিল দলের পক্ষ থেকে এখনো রাফিনহার চোট প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানাবে দক্ষিণ আমেরিকার শীর্ষ দলটি। নিজেদের পরবর্তী প্রীতি ম্যাচে আগামী ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। শেষ পর্যন্ত রিপোর্টে খারাপ কিছু এলে ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না রাফিনহা। ফ্রান্সের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে যেটা বড় চ্যালেঞ্জ ব্রাজিলিয়ানদের জন্য।
রাফিনহার চোট নিয়ে ব্রাজিলের মতো বার্সাও চিন্তায় পড়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্রান্সের বিপক্ষে খেলতে গিয়ে পুরোনো হ্যামস্ট্রিংয়ের চোটই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে রাফিনহার; যার কারণে চলতি মৌসুমে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন করে এই চোট ফিরে এলে কয়েক সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন রাফিনহা। ফলে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে একাধিক ম্যাচে তাঁকে পাবে না কাতালানরা। গতবারের মতো এবারও দুর্দান্ত ফর্মে রয়েছেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন তিনি।

১১ মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে নতুন দায়িত্বে দেখা যাবে ক্যারিবীয় অলরাউন্ডারকে। দলটির পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আইপিএল শুরুর আগের দিন ঘটা করে সেই বার্তাই
৪ ঘণ্টা আগে
কাল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম মৌসুম। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আগের ১৮ মৌসুমে হয়েছে অনেক ব্যক্তিগত এবং দলীয়। আরও একটি মৌসুম শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টটির উল্লেখযোগ্য কিছু রেকর্ড।
৫ ঘণ্টা আগে
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে আর মাত্র আড়াই মাস। তবে এখনো বিশ্বকাপে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৬ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম মৌসুম শুরু হবে আগামীকাল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্ট শুরুর আগেই পেস আক্রমণ নিয়ে বিপদ বাড়ল একবারের চ্যাম্পিয়নদের।
৮ ঘণ্টা আগে