
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে গত কিছুদিন ধরে উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে আজ সকালে হাজির হয়েছেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা। উদ্ভূত পরিস্থিতি সামলাতে দুপুরে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি একাডেমি ভবনে আজ তামিমের সঙ্গে দীর্ঘসময় আলাপ-আলোচনা করেন মাহমুদউল্লাহ, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমানসহ মোহামেডানের প্রায় সব ক্রিকেটারই। জুমার নামাজের পর তামিম-মাহমুদউল্লাহদের সঙ্গে বৈঠকে বসেন ফারুক। বোর্ড সভাপতি এই বৈঠক করেছেন বিসিবি কার্যালয়ে। ফারুকের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে আছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠুও।
তামিম হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পরই ক্রিকেট থেকে দূরে আছেন। তাঁর পরিবর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব পান হৃদয়। সেই হৃদয় আম্পায়ারিং নিয়ে সমালোচনা করে প্রথমে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। মোহামেডানের আপিলে এক ম্যাচ নিষেধাজ্ঞা কমানো হয়েছিল। এটা নিয়ে বিসিবির পরিচালকেরা একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছেন। বিতর্কের মুখে আবার সেই শাস্তি বহাল রাখা হয়।

হৃদয়ের শাস্তি পুনরায় বহাল রাখার ব্যাপারেই ফারুকের সঙ্গে বৈঠক চলছে মোহামেডানের। তামিমের নেতৃত্বে আজ ক্লাবটির ক্রিকেটাররা একত্রিত হয়েছেন মিরপুরে। লিগ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত তাঁরা নিতে পারেন বলে শোনা যাচ্ছে।
লিগ পর্বে ১১ ম্যাচে ৯ জয় ও ২ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল মোহামেডান। দলটি এখন সুপার লিগে অবস্থান করছে তিন নম্বরে। ৩ ম্যাচে ২ জয় ও ১ পরাজয়ে তাদের পয়েন্ট ৪। আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব—সুপার লিগে খেলছে এই ছয় দল।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৩ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
১ ঘণ্টা আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে