
রিয়াল মাদ্রিদে এসে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। নাম লেখাচ্ছেন একের পর এক রেকর্ডেও। কিন্তু তাঁর এই সুন্দর ক্যারিয়ারের সামনে বাধা হয়ে দাঁড়াল চোট। মাঠে নামার সুযোগই তিনি পাচ্ছেন না নিয়মিত। এমনকি খেললেও পুরোটা সময় থাকতে পারছেন কই! তারকা ফুটবলারের চোট নিয়ে চিন্তিত পুরো রিয়াল।
হাঁটুর চোটে পড়ায় রিয়ালের জার্সিতে টানা পাঁচ ম্যাচ খেলতে পারেননি এমবাপ্পে। ১৭ মার্চ ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে খেললেও বদলি হিসেবে নেমে ২১ মিনিট খেলেছেন। এবার তাঁকে নিয়ে শঙ্কা কেটেছে রিয়াল মাদ্রিদের। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে যে মাদ্রিদ ডার্বি হবে, সেই ম্যাচে শুরুর একাদশে থাকতে পারেন এমবাপ্পে।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে নিয়ে কথা বলতে গিয়ে রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বেশ আত্মবিশ্বাসী ছিলেন। রিয়াল কোচ বলেন, ‘এমবাপ্পে যেদিন ফিরবে, সেদিন পুরো ফিট হয়েই ফিরবে—আমি আগেও অনেকবার বলেছিলাম। তার মতো ফুটবলারকে শতভাগ ফিট অবস্থায় ফিরে পেয়ে আমো অনেক আত্মবিশ্বাসী।’
এমবাপ্পের মতো চোট কাটিয়ে ফিরছেন জুড বেলিংহামও। হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন বেলিংহাম। এমবাপ্পে-বেলিংহাম ফেরায় আরবেলোয়া অনেক বেশি উচ্ছ্বসিত। রিয়াল কোচ বলেন, ‘সে খুব বুদ্ধিমান ফুটবলার। কোন মুহূর্তে তাকে কী করতে হবে এবং সে বর্তমানে কোন পরিস্থিতিতে আছে, সবই তাঁর ভালো করে জানা।’
লা লিগায় তিন ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচ—রিয়ালের হয়ে সবশেষ এই ম্যাচগুলোতে ছিলেন না এমবাপ্পে। সবশেষ তিনি লা লিগায় খেলেছিলেন ২১ ফেব্রুয়ারি ওসাসুনার বিপক্ষে। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরেছিল ২-১ গোলে। ২০২৫-২৬ মৌসুমে রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৪ ম্যাচে করেন ৩৮ গোল ও অ্যাসিস্ট করেন ৬ গোলে। ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের দুটি প্রীতি ম্যাচের দলেও জায়গা করে নিয়েছেন তিনি।
২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৭০ পয়েন্ট নিয়ে সবার ওপরে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তারা আজ খেলছে ২৯তম ম্যাচ। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সা খেলছে রায়ো ভায়োকানোর বিপক্ষে। আর বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হবে রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ।

লা লিগায় এবার সমানে সমানে টক্কর চলছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের। বার্সা এগিয়ে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকেও পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। যে রিয়ালের ক্যাবিনেট শিরোপায় ভর্তি, তারা কি অত সহজে হার মানার পাত্র! বার্সা ৭ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিলেও রাতে সেই ব্যবধান কমানোর সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদের
৩ ঘণ্টা আগে
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ—টানা দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছেন বরুণ চক্রবর্তী। মাঝে জিতেছেন এশিয়া কাপও। অথচ যে বরুণ আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক শিরোপা জিতে চলেছেন, এক সময় তাঁর জীবন ছিল খুবই দুর্বিষহ। কঠিন সময়ে ভক্ত-সমর্থকেরা ভারতীয় এই লেগস্পিনারের মৃত্যুকামনা পর্যন্ত
৪ ঘণ্টা আগে
চার-ছক্কার ফুলঝুরি, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে পাখির চোখ করেন অনেক তারকা ক্রিকেটার। কেউ আবার জাতীয় দলের খেলা থাকলেও আইপিএলকে বেশি প্রাধান্য দেন। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের তালিকা লম্বা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁদের
৫ ঘণ্টা আগে
ঈদের আগের দিন রাতে উড়াল দিয়ে পর দিন সকালে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নেমেই গতকাল সকালে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা। দল এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। কিন্তু হামজা চৌধুরী এখনো ভিয়েতনামে পৌঁছাতেই পারেননি।
৬ ঘণ্টা আগে