
আতলেতিকো মাদ্রিদকে তাদের মাঠে হারিয়েছে বার্সেলোনা। কিন্তু ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে জয় নিয়ে মাঠ ছাড়ার পর লামিনে ইয়ামালকে অসন্তুষ্ট মনে হয়েছে। কোচ হানসি ফ্লিক ডাকলেও কোনো উত্তর না দিয়ে চলে যান ইয়ামাল। তবে ব্যাপারটা অত গুরুতর নয় বলে জানিয়েছেন ফ্লিক।
লা লিগায় গত রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। শেষ বাঁশি বাজার পর ইয়ামালের চোখে মুখে দেখা গেছে বিরক্তির ছাপ। ফ্লিক তাঁর (ইয়ামাল) সঙ্গে কথা বলতে চাইলেও কোনো কাজ হয়নি। ম্যাচ জেতার পরও অসন্তুষ্ট ইয়ামালের সঙ্গে ফ্লিকের সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কোচ-খেলোয়াড়ের দ্বন্দ্ব নিয়ে শুরু হয় কানাঘুষা। সাংবাদিকদের এ ব্যাপারে ফ্লিক বলেন, ‘তার রাগ হওয়াটা ছিল স্বাভাবিক। কারণ, সে অনেক চেষ্টা করছিল কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। অনেক চেষ্টা করেছিল। সুযোগও তৈরি করেছিল। কিন্তু কিছুতেই কিছু করতে পারছিল না।’
২০২৫-২৬ মৌসুমের লা লিগায় এখন পর্যন্ত ২৬ ম্যাচে ১৪ গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০ গোল। গত রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন। কিন্তু বার্সার হয়ে যার এ মৌসুমে ২৪ গোলে অবদান, গত রাতে তিনি কোনো গোল তো দূরে থাক। ছিল না কোনো অ্যাসিস্টও।
ইয়ামাল তাঁর মানের পারফর্ম করতে না পারায় দল জেতার পরও তাই তাঁকে অসন্তুষ্ট মনে হয়েছে। তবে তাঁর সেই হতাশা কেবল সাময়িক সময়ের জন্য ছিল বলে জানিয়েছেন ফ্লিক। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর সাংবাদিকদের বার্সা কোচ বলেন, ‘সে গোল করতে চেয়েছিল। সতীর্থদের দিয়ে গোল করাতে চেয়েছিল। এ কারণেই তার মন খারাপ হওয়াটা ছিল স্বাভাবিক। আমরা খারাপ খেলেছি দেখে যে এমনটা হয়েছে, তা নয়। রুমে এরপর কথা বলেছি। সবকিছু ঠিক আছে। আবেগপ্রবণ একটা খেলা ছিল এটা।’
আতলেতিকোকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপায় এরই মধ্যে এক হাত দিয়ে রেখেছে বার্সেলোনা। ৩০ ম্যাচে ২৫ জয়, ১ ড্র ও ৪ হারে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পোক্ত করে রেখেছে বার্সা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৯, ৫৮ ও ৫৭। প্রত্যেকেই ৩০টি করে ম্যাচ খেলেছে। যেখানে রিয়াল গত রাতে মায়োর্কার কাছে হেরেছে ২-১ গোলে।

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ সেকেন্ড আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩৯ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে