
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
স্পেন দলের নিয়ম অনুযায়ী, জার্সি নম্বর বণ্টনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হয়। তাই ইয়ামাল এই মুহূর্তে জাতীয় দলের সবচেয়ে আলোচিত নাম হলেও অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর জার্সি পেয়েছেন মিডফিল্ডার দানি ওলমো। স্পেনের হয়ে এখন পর্যন্ত ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালে অভিষেক হওয়া ইয়ামাল খেলেছেন ২৫ ম্যাচ।
ইয়ামাল অবশ্য ক্লাব পর্যায়ে বার্সার ১০ নম্বর জার্সি পরে খেলেন। মেসির বিদায়ের পর ২০২১ সালে এই নম্বর প্রথমে দেওয়া হয়েছিল আনসু ফাতিকে। চোট ও ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় পরবর্তী সময়ে ইয়ামাল সেই জার্সি পান এবং অসাধারণ পারফরম্যান্সে কাতালানদের মধ্যমণি বনে যান।
এবারের বিশ্বকাপে নিজের ১৯ নম্বর জার্সি প্রকাশের সময় সামাজিক মাধ্যমে লিওনেল মেসির প্রতি একটি বিশেষ ইঙ্গিত দেন ইয়ামাল। একটি বিভক্ত ছবি শেয়ার করেন এই তরুণ ফুটবলার, যার এক পাশে ছিল ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির অভিষেক জার্সি, অন্য পাশে ছিল তাঁর নিজের বিশ্বকাপ জার্সি।
বিশ্বকাপে ইয়ামালের ১০ নম্বর জার্সি না পাওয়া নিয়ে অবশ্য স্পেন দলে কোনো বিতর্ক নেই। দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইয়ামাল দলের নিয়মকে সম্মান দেখিয়েছেন এবং সতীর্থ ওলমোর সঙ্গে তাঁর সম্পর্কও দারুণ। বিষয়টি নিয়ে স্পেনের কোচিং স্টাফের অবস্থানও স্পষ্ট—অভিজ্ঞতা ও দলে ভারসাম্য বজায় রাখার নীতিতেই জার্সি বণ্টন করা হবে। বড় তারকা হলেও তাই ইয়ামালকে আপাতত ১০ নম্বর জার্সির জন্য অপেক্ষা করতে হচ্ছে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৪ ঘণ্টা আগে