
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল যথাসময়ে দেশে ফিরতে পারেনি। তাদের জন্য কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইট বুকিং দেওয়া হলেও দেওয়ার ‘লজিস্টিকাল সমস্যা’র কারণে বাতিল হয়ে যায়। সূত্রের বরাতে আজ এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আটকে পড়া দুই দলের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের যাত্রা নিশ্চিত করতে বাণিজ্যিক ফ্লাইট বুকিং করা হয়েছে। ক্রিকেটাররা একসঙ্গে না গিয়ে ধাপে ধাপে ভারত ছাড়বেন বলে জানা গেছে।
১ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী এই মাঠেই ৪ মার্চ নিউজিল্যান্ডের কাছে প্রথম সেমিফাইনালে স্রেফ বিধ্বস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। চার্টার্ড বিমানে প্রোটিয়া ও ক্যারিবীয় দলের ভারত ছাড়ার কথা ছিল আজ। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই অস্থির পরিস্থিতির কারণেই মূলত বাড়ি ফেরা হয়নি দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। অথচ ইংল্যান্ড ৫ মার্চ বিদায় নেওয়ার পর ৭ মার্চ সকালে ভারত ছেড়েছে।
ইংল্যান্ড তাড়াতাড়ি ভারত ছাড়তে পারলেও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ কেন পারেনি—সেজন্য মাইকেল ভন আইসিসিকে দফায় দফায় ধুয়ে দিয়েছিলেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আজ লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি যে ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। এখন ৯ মার্চ। তারা এখনো কলকাতায় আটকা পড়ে আছে। দক্ষিণ আফ্রিকাও একই অবস্থায় আছে। এটা তো ঠিক না। ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ৩৬ ঘণ্টা পর চার্টার্ড বিমান পেল। সবার জন্যই একই অবস্থা হওয়া উচিত ছিল।’
আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের আজ ভোরে ভারত ছাড়ার কথা ছিল। প্রথমে দুই দলের জোহানেসবার্গ পৌঁছাত। সেখান থেকে অ্যান্টিগার বিমানে চড়ত ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ভারতে ১০ উইন্ডিজ ক্রিকেটার, ১০ সাপোর্টিং স্টাফ এবং ১২ প্রোটিয়া ক্রিকেটারের পাশাপাশি দুই সাপোর্টিং স্টাফ রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। যথাসময়ে ভারত ছাড়তে না পারলেও তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছে আইসিসি।

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৩ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৪ ঘণ্টা আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে