
রেকর্ড দামে বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই ফ্র্যাঞ্চাইজি বিক্রিতে ট্রান্সফার ফি বাবদ বিশাল অর্থ পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
রাজস্থান রয়্যালস কিনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। অন্যদিকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু কিনেছে আদিত্য বিরলা গ্রুপ, মার্কিন বিনিয়োগকারী ডেভিড ব্লিজার এবং প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন।
রাজস্থানের মালিকানা বদল হয়েছে ১.৬৩ বিলিয়ন ডলারে। অন্যদিকে বেঙ্গালুরুর মালিকানা পরিবর্তন হয়েছে ১.৭৮ বিলিয়ন ডলারে। দুই ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয়েছে মোট প্রায় ৩.৪ বিলিয়ন ডলারে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার কোটি রুপির সমান। আইপিএলের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ক্লাবে জায়গা করে নিয়েছে রাজস্থান এবং বেঙ্গালুরু।
রাজস্থান এবং বেঙ্গালুরুর মালিকানা বদল থেকে আনুমানিক ১,৫৫০ কোটি থেকে ১,৫৮৩ কোটি রুপি পাবে বিসিসিআই। টাকার অঙ্কে যা প্রায় ২০০০ কোটি। কারণ আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বিক্রির ক্ষেত্রে ৫ শতাংশ ট্রান্সফার ফি ধার্য করা আছে—যা সরাসরি বোর্ডের তহবিলে জমা হয়। আইপিএলের সব দলের চুক্তিতেই এই ৫ শতাংশ ট্রান্সফার ফি অন্তর্ভুক্ত। কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হলেই বিসিসিআই আর্থিকভাবে লাভবান হয়। মালিকানা বদলের জন্য বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন বাধ্যতামূলক—যা পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
এর আগে রাজস্থানের মালিক ছিল ইমার্জিং মিডিয়া ভেঞ্চারস; যার নেতৃত্বে ছিলেন মনোজ বাদালে। অন্যদিকে বেঙ্গালুরুর ১০০ শতাংশ মালিকানা কিনে নেওয়া হয়েছে ইউনাইটেড স্পিরিটস থেকে; যা দিয়াজিওর একটি সহযোগী প্রতিষ্ঠান।
আগামীকাল শুরু হবে আইপিএলের ১৯ তম মৌসুম। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে সাইনরাইজার্স হায়দরাবাদ। দুই মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়াবে। ৩১ মে ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। আইপিএলের এবারের মৌসুম শেষেই রাজস্থান এবং বেঙ্গালুরুর মালিকানা হস্তান্তর চুক্তি কার্যকর হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম মৌসুম শুরু হবে আগামীকাল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্ট শুরুর আগেই পেস আক্রমণ নিয়ে বিপদ বাড়ল একবারের চ্যাম্পিয়নদের।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আলোচনায় এবারের পিএসএল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন, ছয় ভেন্যু থেকে দুই ভেন্যুতে নিয়ে আসা হয়েছে। শুরুর দিনও আলোচনা কম হয়নি। পাকিস্তানি পেসার নাসিম শাহর আইডি হ্যাক করে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলা এখনো চলছে। প্রায় এক মাস ধরে চলমান এই যুদ্ধের পর কঠিন সিদ্ধান্ত নিল। যাদের সঙ্গে শত্রুভাবাপন্ন সম্পর্ক, সেসব দেশে ইরান তাদের অ্যাথলেটদের পাঠাবে না।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। ফ্রান্সের সময়ও কাটছে মাঠের ব্যস্ততায়। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখেই বাকি সতীর্থদের মতো কিলিয়ান এমবাপ্পেও পুরো মনোযোগ রাখছেন প্রস্তুতিতে। একই সঙ্গে ফ্রান্সের সেরা হওয়ার অপেক্ষায় এই ফরোয়ার্ড।
৪ ঘণ্টা আগে