
২০২৬ বিশ্বকাপ ড্রয়ের পর কাগজে-কলমে আর্জেন্টিনার গ্রুপকে সহজ না বলে উপায় কী! ‘জে’ গ্রুপে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। সেদিক থেকে ‘সি’ গ্রুপে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল। সেরা বত্রিশে যেতে সেলেসাওদের খেলতে হবে স্কটল্যান্ড, মরক্কো ও হাইতির বিপক্ষে।
হাইতি সহজ প্রতিপক্ষ হলেও স্কটল্যান্ড ও মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে ব্রাজিলকে। মরোক্কানদের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা তো সবারই জানা। সবাইকে চমকে দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে অ্যাটলাস সিংহরা। বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কো এবং স্কটল্যান্ড ছাড়াও বাড়তি আরেকটি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ব্রাজিলকে। লাতিন আমেরিকান জায়ান্টদের এই চ্যালেঞ্জের নাম ভ্রমণ। সেদিক থেকে বেশ স্বস্তিতেই থাকছে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক। আগামী ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১৪ জুন মরক্কোর বিপক্ষে। ম্যাচটির ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। ২০ জুন ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে খেলতে নামবে তারা। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ ২৫ জুন। সেদিন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে তারা। গ্রুপ পর্বের এই তিন ম্যাচ খেলতে ১ হাজার ৯৪ মাইল ভ্রমণ করতে হবে বিশ্ব ফুটবলের সফলতম দলটিকে।
ব্রাজিলের অর্ধেকের কম ভ্রমণ করে গ্রুপ পর্ব শেষ করবে আর্জেন্টিনা। সাকল্যে ৪৬১ মাইল ভ্রমণ করতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ১৭ জুন মিজৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ২২ জুন তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ম্যাচটির ভেন্যু টেক্সাসের আর্লিংটন স্টেডিয়াম। সে ম্যাচের পর আর অন্য শহরে যেতে হবে না লিওনেল মেসিদের। একই ভেন্যুতে ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলতে নামবে তারা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রাসি ফন ডার ডাসেন। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতে পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি কোচিংয়েও মনোযোগ দেবেন তিনি এই টপঅর্ডার ব্যাটার।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে খেলার পর ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা তো কম ঘটেনি। ঘরের মাঠে হোক বা বাইরের মাঠ, এমন কারণে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন। এ বছর চ্যাম্পিয়নস লিগে তাঁর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের কথা জানা গেছে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান
২ ঘণ্টা আগে
বল টেম্পারিং ইস্যুতে ফেঁসে গেছেন লাহোর কালান্দার্সের ফখর জামান। এরই মধ্যে পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। ফখরও হাল ছাড়ার পাত্র নন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চ্যালেঞ্জ করলেন এই বাঁহাতি ব্যাটার।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় আড়াই মাস। কিন্তু দর্শকদের যে আর তর সইছে না। মার্কিন মুলুকে বিশ্বকাপ বলে কথা। বিশ্বকাপের টিকিট ছাড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েছেন ভক্ত-সমর্থকেরা। গতকাল ফিফা পুনরায় টিকিট বিক্রি শুরুর পর ট্রাফিক জ্যামের মতো অবস্থা হয়ে পড়েছে অনলাইনে।
৩ ঘণ্টা আগে