ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
ইসলামাবাদের এক হোটেলে এসএওসির নির্বাহী কমিটির সভায় গেমসের সূচি ও আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সভাপতি আরিফ সাঈদ সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
গেমসে পুরুষদের ২৮টি এবং নারীদের ২৫টি ডিসিপ্লিন হবে। সব মিলিয়ে ৩৪৬টি সোনার পদকের জন্য লড়বেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্রীড়াবিদেরা। আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগী দেশগুলোর ৪ হাজার ২০০র বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তা গেমসে অংশ নেবেন।
ইসলামাবাদ হবে এবারের গেমসের মূল কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানও হবে পাকিস্তানের রাজধানীতে। লাহোরে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। পেশোয়ারেও থাকছে বিভিন্ন খেলার প্রতিযোগিতা।
সভায় পাকিস্তানের গেমস আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিযোগিতার ভেন্যু, আবাসন, যাতায়াত, লজিস্টিকস এবং তিন শহরে ইভেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়ে প্রতিনিধিদের অবহিত করা হয়। তারিখ ও অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় এখন প্রস্তুতির কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া হবে।
দক্ষিণ এশীয় গেমসের সর্বশেষ আসর হয়েছিল ২০১৯ সালে নেপালে। এরপর পরবর্তী আসরটি নানা কারণে বারবার পিছিয়েছে। ১৪তম আসরটি মূলত আরও আগে হওয়ার কথা থাকলেও করোনা মহামারি ও অন্যান্য জটিলতায় আয়োজন পিছিয়ে যায়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর পাকিস্তানেই ফিরছে দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদদের সবচেয়ে বড় আঞ্চলিক মিলনমেলা।

ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
৩৯ মিনিট আগে
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬’। প্রতিবছরের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
১ ঘণ্টা আগে
ম্যাকাইতে বাংলাদেশের ইনিংস পরাজয় কেবল সময়ের ব্যাপার। ধ্বংসস্তূপের মাঝে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মুশফিকুর রহিম। ম্যাচের ফল অনেকটা লেখা হয়ে গিয়েছিল। শুধু ইনিংস পরাজয় এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। সেটা তো সম্ভব হয়নি। এমনকি মুশফিক বারবার বোলারদের ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছিলেন।
২ ঘণ্টা আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
৩ ঘণ্টা আগে