
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সুষ্ঠু তদন্ত করতে গত মাসে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তদন্ত শেষে আজ এনএসসিতে প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্টরা। কিন্তু তদন্ত কমিটির মুখোমুখি হননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
কেন বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি, সেটার ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দিইনি:-প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ার বহির্ভূত ভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড পরিচালকদের পরের বোর্ডে পরিচালক পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।’
আসিফ মাহমুদ আরও যোগ করেন, ‘আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলো উচ্চ আদালতে বিচারাধীন বিষয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তাঁরা তদন্ত করতে পারেন কিনা, জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি। কীভাবে সরকার চালাতে হয়, কীভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা—এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দিইনি।’
১১ মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। মূলত নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না– সেটি খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন জমা দিয়েছে।
ঢাকার ক্লাব সংগঠকদের একটি অংশ গত বছরের ৬ অক্টোবর বিসিবির নির্বাচন বর্জন করেছিল। তারই পরিপ্রেক্ষিতে থমকে আছে দেশের ক্লাব ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এখনো মাঠে না গড়ানোয় সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেটাররা।

পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ছন্নছাড়া করে দিতে ওস্তাদ অভিষেক শর্মা। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন বোলারদের রীতিমতো হাঁটু কাঁপার মতো অবস্থা। তবে ২০২৬ সালে অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই বললেই চলে। রানের খাতা খোলার আগে আউট হওয়া এখন পরিচিত দৃশ্য।
৩৯ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই প্রতিবেদন এখন পাঠানো হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে।
২ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের ফল ২-১ দেখে অবশ্য পুরো চিত্রটা বোঝার উপায় নেই। ম্যাচ শেষে কোচ হ্যানসি ফ্লিকের সঙ্গে লামিনে ইয়ামালের সাময়িক অসন্তোষ, খেলোয়াড়কে একবার লাল কার্ড দেখিয়ে পরে তা বাতিল করা—নানা ঘটনায় আলোচিত হয়ে রইল এই ম্যাচ। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে মুখোমুখি
৩ ঘণ্টা আগে
আতলেতিকো মাদ্রিদকে তাদের মাঠে হারিয়েছে বার্সেলোনা। কিন্তু ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে জয় নিয়ে মাঠ ছাড়ার পর লামিনে ইয়ামালকে অসন্তুষ্ট মনে হয়েছে। কোচ হানসি ফ্লিক ডাকলেও কোনো উত্তর না দিয়ে চলে যান ইয়ামাল। তবে ব্যাপারটা অত গুরুতর নয় বলে জানিয়েছেন ফ্লিক।
৪ ঘণ্টা আগে